নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৬ বছরের ট্রফিখরা কেটেছে তার হাত ধরেই। গত বছর সন্তোষ ট্রফিতে বাংলাকে চ্যাম্পিয়ন করেছিলেন। সকলের মন জয় করে নেন সঞ্জয় সেন। ৬ বছরের দুঃখ ভুলিয়ে দিয়েছিলেন তিনি। তাই সহজে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দলের দায়িত্বে তাকেই বহাল রাখল আইএফএ।
বৃহস্পতিবার আইএফএ কোচেস কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩রা নভেম্বর কোচেস কমিটির তরফ থেকে গতবারের সন্তোষ জয়ী কোচকে প্রস্তাব দেওয়া হয়। সেসময় বাইরে থাকার জন্য সিদ্ধান্ত নিতে কয়েকদিন সময় চেয়েছিলেন সঞ্জয় সেন। পরে যদিও নিজেই এই প্রস্তাবে রাজি হন।
গত মরশুমে সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হয় বাংলা। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারান রবি হাঁসদারা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে বঙ্গবাসীর মুখে হাসি ফুটিয়েছিলেন রবি হাঁসদা। টুর্নামেন্টে ১২ গোল করে ইতিহাস গড়েন তিনি। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলা। ৩৪ তম বারের লক্ষ্যে সঞ্জয় সেনের অধীনে ফের নামতে চলেছে বাংলা। একবার যখন খরা কাটিয়ে দিয়েছেন তখন বঙ্গফুটবলের কর্তাদের বিশ্বাস , তার হাত ধরেই উন্নত হবে বাংলার ফুটবল।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের