নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ঝোড়ো হাওয়া আর হঠাৎ নামা ভারী বৃষ্টিতে কয়েক সেকেন্ডেই থমকে গেল সাজসজ্জার রঙিন রাত।পুজোর আগেই রাস্তার ওপর সাজিয়ে তোলা হয়েছিল বিশাল ইলেকট্রিক তোরণের গেট। চোখধাঁধানো আলোয় ভরা সেই গেট আচমকাই জোর হাওয়ার দাপটে প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল মাঝরাস্তায়। আতঙ্কে ছুটোছুটি শুরু হল চারদিক জুড়ে, চিৎকারে ভরে গেল গোটা এলাকা।

সূত্রের খবর, সৌভাগ্যবশত ঠিক সেই সময়ে তেমন ভিড় ছিল না। আশেপাশের মানুষজন দৌড়ে নিরাপদে চলে যেতে পারলেন, তাই বড়সড় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ধাক্কায় একটি টোটো গাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, “মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় দুর্ঘটনা এড়ানো গেছে, নইলে কতজনের প্রাণ যেত কে জানে!”

খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছে যায় পুলিশ। প্রায় আধঘণ্টা ধরে রাস্তায় যান চলাচল বন্ধ রাখতে হয়। তদন্তে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য, তোরণের গেট তৈরি করার সময় খুঁটি পোতার নিয়ম মানেননি প্যান্ডেল নির্মাণ সংস্থার কর্মীরা। সেই গাফিলতিই এই বিপদের মূল কারণ। ইতিমধ্যেই সংস্থার একজনকে আটক করেছে পুলিশ।

পুজোর আনন্দের ঠিক আগে এই ঘটনা সকলকে নতুন করে ভাবাচ্ছে। এলাকার মানুষের ক্ষোভ, “উৎসবের সাজসজ্জা যতই সুন্দর হোক, যদি সঠিক নিরাপত্তা না থাকে তবে যে কোনও মুহূর্তে এমন বিপদ ঘটতেই পারে।”

মণ্ডপের কর্তৃপক্ষরা জানিয়েছেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণেই এমন ঘটনা। মাটি নরম ছিলো, সকাল থেকে বৃষ্টি আর তীব্র যাওয়ার জন্যই কোনো ভাবে হয়তো ভেঙে গেছে। তবে বড়সড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি এটাই বাঁচোয়া।”
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের