নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা ছবি যেন কোনোভাবেই হিন্দি চলচ্চিত্রের কাছে পিছিয়ে না পরে সেই উদ্দেশ্যে একজোট হয়েছেন টলিউডের খ্যাতনামা তারকা সহ পরিচালকরা। পুজোয় মুক্তি পেতে চলেছে ধামাকাধার কিছু বাংলা সিনেমা। প্রেক্ষাগৃহ শো টাইমিং নিয়ে পাওয়া নিয়ে যাতে কোনওরকম সমস্যা না হয় সেই উদ্দেশ্যে এই চার ছবির প্রযোজকদের মধ্যে তাই একটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
হিন্দি ছবিগুলো সঠিক প্রেক্ষাগৃহ সহ শো টাইমিং পেলে পিছিয়ে যাবে বাংলা চলচ্চিত্র। মাসের পর মাস কঠোর পরিশ্রম করে বানানো ছবিগুলোর পরিণতি এমন হতে পারে না। পুজোয় মুক্তি পেতে চলেছে রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’, ‘রক্তবীজ ‘২ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই'। এই ছবিগুলো সঠিকভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই বিশেষ বৈঠক ডাকা হয়। দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে ডাকা এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বড় বাজেটের হিন্দি ছবিমুক্তির সময় রাজ্যে বাংলা সিনেমা যাতে ঠিকঠাক প্রেক্ষাগৃহ ও প্রাইম টাইম শো পায়, সেই আর্জি জানিয়েই ওই চিঠি দেওয়া হয়েছিল। এর পরেই রাজ্য সরকারের নির্দেশ দেয় প্রত্যেক দিন মাল্টিপ্লেক্স সহ সমস্ত প্রেক্ষাগৃহে একটি করে প্রাইম টাইম শো পাবে বাংলা ছবি।
কমিটিতে বহু প্রযোজক, পরিবেশক, নিবেদক, প্রেক্ষাগৃহের কর্ণধারেরা রয়েছেন। উপস্থিত ছিলেন , পুজোয় আগত এই চার বাংলা ছবির অন্যতম প্রযোজক দেব, শতদীপ সাহা, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ ফিরদৌসুল হাসান। এছাড়াও ছিলেন প্রযোজক রাণা সরকার, নবীন চৌখানি, পঙ্কজ লাডিয়ার মতো প্রেক্ষাগৃহের কর্ণধার, ছবি পরিবেশকরা। এবারও ব্যতিক্রম ছিলেন রাজ চক্রবর্তী।
বৈঠকে কাজের কাজ হয়েছে বলেই জানিয়েছেন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন ও নতুন কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত। তিনি বলেছেন , "একজোট হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই চারটি ছবিই মুক্তি পাবে। কারণ বাংলা ছবিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বছরভর রাজ্যের সব প্রেক্ষাগৃহে অন্তত একটি প্রাইম টাইম শো-এ চালাতে হবে বাংলা ছবি। সেই বিষয়টিকেও ভাবনায় রেখেছি।"
শতদীপ বলেছেন, "এই উদ্যোগে ছবি দেখানোয় কোনও টানাপড়েন হবে না।" প্রযোজক রানা বলেছেন, "আজ পুজোর ছবির সংখ্যা নির্দিষ্ট হল। আবার বৈঠক হবে। তখন বাকি সব নির্ধারিত হবে।" ফিরদৌসল বলেছেন, "বাকিটা নির্ভর করবে ছবির চিত্রনাট্য ও গল্পের ওপর।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের