নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - ছন্দহীন অভিষেক শর্মা। মোটের ওপর ভাল ব্যাটিং সূর্যকুমার যাদবের। তবুও সুপার ৮ -এ পৌঁছে গেছে ভারত। নেদারল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও জয় হাতছাড়া হয়নি তাদের। তবে যথেষ্ট ভাল লড়াই চালিয়েছে অতিথি শিবির। পুরো ২০ ওভার খেলে ১৭৬ রান তুলেছে তারা। হেরেছে ১৭ রানে। প্রথম ব্যাটিংয়ে আহমেদাবাদের পিচে এই রান যথেষ্ট গুরুত্বপূর্ণ।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ৬ উইকেটের বিনিময়ে তোলে ১৯২ রান।অভিষেক শর্মা লাগাতার তিনটি ম্যাচে শূন্য করেন। ঈশান কিশান ভাল ছন্দে থাকলেও দুর্ভাগ্যজনক আউট হন। তিলক ৩১ , সূর্যকুমার ৩৪ করেন। এরপর তাণ্ডব শুরু করেন শিবম দুবে। ৬ টি ছক্কা সহ ৪ টি চার মারেন। সূর্য মেরেছেন ২ টি চার সহ ১ টি ছয়। শেষে হাত খোলেন হার্দিক। ৩ টি ছক্কার সাহায্যে করেন ২১ বলে ৩০ রান। এই ম্যাচে জিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চাইবে ভারত। ভাল বোলিং করেছেন আরিয়ান ডাট। ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ টি মূল্যবান উইকেট।
জবাবে ব্যাটে নেমে প্রথম চার ব্যাটারই অল্প রান পান।মাইকেল লেভিট ২৪ , ও দাউদ ২০ , বাস ডি লিডে ৩৩ , অ্যাকেরম্যান ২৩ রান তোলেন। এরপর আরিয়ান প্রথম বলে আউট হওয়ায় রানের গতি কিছুটা কমতে শুরু করে।অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে তুলে নেন বুমরা। তবে শেষের দিকে ফের ব্যাট চালান লায়ন ক্যাসেট। ২৬ করেন তিনি। এরপর নোয়া ক্রস ১২ বলে ২৫ করলেও অনেকটাই দেরি হয়ে যায়। ব্যাটাররা রান পেলেও কম স্ট্রাইক রেটে খেলায় ম্যাচ পকেটে ভরতে ব্যর্থ হয়। ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী , ২ টি নেন শিবম দুবে , ১ টি পেয়েছেন বুমরা , হার্দিক।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের