নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০১৭ ও ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ভুল প্রশ্ন নিয়ে তৈরি হওয়া বিতর্কে বড় পদক্ষেপ নিল হাইকোর্ট। আদালতের নির্দেশে এবার বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। শুক্রবারে মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ আদালতের।
সূত্রের খবর, প্রাথমিক টেট ২০১৭ ও ২০২২ পরীক্ষায় একাধিক ভুল প্রশ্ন ও উত্তরের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বেশ কিছু পরীক্ষার্থী। তাদের দাবি, দুটি পরীক্ষাতেই মোট ৪৭টি প্রশ্নে ভুল ছিল, যা অনেক যোগ্য পরীক্ষার্থীকে বঞ্চিত করেছে। এই প্রেক্ষিতে আদালত আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছিল। সোমবার সেই কমিটির রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশই দিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এবং সেই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পুজো পরবর্তী সময়েই নিয়োগ শুরু করার পরিকল্পনা ছিল। তবে মামলাকারী ২০১৭ ও ২০২২ সালের টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন জানিয়েছেন, তাদেরও সুযোগ দেওয়া হোক, কারণ প্রশ্ন ভুলের দায় তাদের নয়। এই প্রেক্ষিতেই আদালত কমিটির রিপোর্ট চেয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতের সিদ্ধান্তে স্বচ্ছতা বজায় থাকে।
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের