নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসকে এবার সম্প্রীতি দিবস হিসেবে পালনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ আগস্ট এই কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্র-যুবদের ঐক্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক আন্দোলনের বার্তা দেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে বর্তমান জাতীয় পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রয়োজন হলে ভবিষ্যতে ছাত্রছাত্রীদেরও বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার বার্তাও দেন তৃণমূল নেত্রী।
রবিবার তপসিয়ার তৃণমূল ভবনে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ফোনের মাধ্যমে ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও কলকাতার ময়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিষ্ঠা দিবসের মূল কর্মসূচির আয়োজনের জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
ছাত্র-যুব সংগঠনের কর্মীদের ভূয়সী প্রশংসা করে মমতা বলেন, ২১ জুলাইয়ের কর্মসূচির সফল আয়োজন দলের ছাত্র ও যুবদের সক্রিয় ভূমিকার ফল। সেই ধারাবাহিকতা বজায় রেখে ২৮ আগস্টের অনুষ্ঠানকেও আরও বৃহৎ পরিসরে সফল করার আহ্বান জানান তিনি। এবারের কর্মসূচিকে সম্প্রীতি দিবস হিসেবে পালনের ঘোষণা করে তৃণমূল নেত্রী বলেন, ওই দিন সকলেই একে অপরকে রাখি পরাবেন।
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক
অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে
শনিবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কুণাল ঘোষের
অর্থের অভাব হবে না বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী
পাশাপাশি ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী
পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের জেরে সাসপেন্ড ৫জন
দলের কর্মীর স্কুটি করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন মমতা ব্যানার্জী
গুন্ডা দমন আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী
যারা টাকা পায়নি তাদের কারণ খতিয়ে দেখবে বিধায়করা
বিধানসভায় সেবাশ্রয় কাণ্ডে সরব শুভেন্দু
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের