নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরমের জেরে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আর এই গরমের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এল আবহাওয়া দফতর। তীব্র গরমের মাঝেই কালবৈশাখীর দাপটে ভিজতে চলেছে কলকাতা-সহ একাধিক জেলা। ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব বিহারের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকছে। তারই প্রভাবে রবিবার বিকেল বা সন্ধ্যার পর থেকেই শুরু হতে পারে কালবৈশাখীর তাণ্ডব। বিশেষ করে নদীয়া , মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগণায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুধু রবিবারই নয়, সোমবার থেকেও ঝড়বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। কলকাতাতেও টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চাষীদের জন্য আগাম শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে বিপদের সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর নির্দেশও দেওয়া হয়েছে।
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
টোল হিসাবের পদ্ধতিতে বড় পরিবর্তন
অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের