নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে সত্যি হল জল্পনা। তৃণমূলে ভাঙনের স্রোত যেন থামছেই না। একের পর এক নেতা-সাংসদের ইস্তফার পর এবার রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ কোয়েল মল্লিক। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। কোয়েলের ইস্তফার ফলে রাজ্যসভায় আরও দুর্বল হল তৃণমূলের অবস্থান।
বৃহস্পতিবার নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেন কোয়েল মল্লিক। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো নেতারাও রাজ্যসভার সদস্যপদ ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে উচ্চকক্ষে তৃণমূলের সাংসদ সংখ্যা আরও কমে দাঁড়াল ৯-এ। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলে ভাঙনের ছবি স্পষ্ট হয়েছে।
বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে ‘নতুন তৃণমূল’ শিবির। একইভাবে লোকসভাতেও কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একাংশ সাংসদ এনডিএতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন। এই আবহে কোয়েল মল্লিকের ইস্তফা তৃণমূলের জন্য আরও বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। ফেব্রুয়ারিতে তৃণমূল তাঁকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগ রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের