নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যজুড়ে চলমান SIR প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে সরব BLO রা। আর এই অভিযোগের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে বাদুড়িয়ায়। ব্লক অফিসের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে একাধিক বুথ লেভেল অফিসার। বিক্ষোভের জেরে ব্লক ডেভেলপমেন্ট অফিসার সহ ব্লক অফিসের কর্মীরা ভিতরে আটকে পড়েন।
SIR এর অত্যাধিক কাজের চাপের জন্য রাজ্যের একাধিক জায়গায় প্রতিবাদে সরব হয়েছে বুথ লেভেল অফিসাররা। একাধিক জেলায় গণ ইস্তফা দিয়েছেন BLO রা। শনিবার বাদুড়িয়ার BLO-রা প্ল্যাকার্ড হাতে নিয়ে ব্লক অফিসের প্রধান গেট ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে ব্লক অফিসে কেউ প্রবেশ বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, ব্লক অফিসের ভিতরেই আটকে পড়েন বিডিও অফিসার সহ একাধিক আধিকারিক ও কর্মচারী। দীর্ঘক্ষণ ধরে এই অবস্থান চলায় প্রশাসনিক কাজকর্ম সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়।
BLO দের অভিযোগ, ' আমাদের নির্বাচন কমিশন যেই কাজ দিয়েছিল আমরা সেই কাজ করেছি এখনও পালন করে যাচ্ছি। কিন্তু কমিশন চক্রান্ত করে আমরা যাদের বৈধ ভোটার বলে চিহ্নিত করেছি তাদের ইচ্ছা করে নোটিশ পাঠাচ্ছে। যাদের আমরা বাড়িতে গিয়ে দেখে এসেছি ২- ৩ টে সন্তান সেখানে কমিশন দেখাচ্ছে তাদের ৬ জন করে সন্তান। আমরা বারবার লিস্ট চাইছি যে কাদের এইভাবে মৃত ভোটার হিসেবে দেখানো হচ্ছে সেই লিস্ট দিচ্ছে না।'
তাদের আরও অভিযোগ, 'আমাদের হাতে নোটিশ ধরিয়ে দিচ্ছে সেই নোটিশ যখন আমরা জনগণের কাছে পৌঁছে দিতে যাচ্ছি তখন আমাদের ওপর চড়াও হচ্ছে। তাহলে BLO দের সুরক্ষা কোথায়? আমাদের দাবি নিয়ে আমরা বিডিও অফিসারের সঙ্গে কথা বলতে চাই। যাতে কমিশন অবিলম্বে সেই তালিকা প্রকাশ করে।'
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের