নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - প্রতিবাদের নামে ফের সহিংসতার ছবি বেলডাঙায়। রেললাইন ও জাতীয় সড়ক অবরোধের পর এবার যাত্রীবাহী বাসে পাথরবৃষ্টির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। একের পর এক নৈরাজ্যের ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।
শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। শনিবার সকাল থেকে ফের নতুন করে বিক্ষোভ শুরু হয়। বড়ুয়া মোড়ে স্থানীয়দের অবরোধে ১২ নম্বর জাতীয় সড়ক কার্যত স্তব্ধ হয়ে যায়। লেভেল ক্রসিং ভাঙচুরের জেরে জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় যখন মালদহ থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাওয়া একটি যাত্রীবাহী বাসের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
বেলডাঙার উপর দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা বাস লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। চালকের সামনে কাঁচ ভেঙে গেলে আতঙ্কে তিনি আসন ছেড়ে নেমে পড়েন। যাত্রীদের মধ্যে শুরু হয় চিৎকার ও দৌড়ঝাঁপ। কাঁচ ভেঙে ও ইটের আঘাতে একের পর এক যাত্রী জখম হন। কোনো রকমে বাস থেকে নেমে প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটতে থাকেন তারা। এই ঘটনায় মোট ৬ জন বাসযাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বিক্ষোভকারীদের দাবি, শুক্রবার বিহারের ছাপরা এলাকায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হয়। বেধড়ক মারধরে তার বুকের হাড় ভেঙে যায়। সেই খবর গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আহত শ্রমিক গ্রামে ফিরলে তাকে অ্যাম্বুল্যান্সে করে অবরোধস্থলে আনা হয়, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন বেলডাঙায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামানো হয়। রেললাইন অবরোধকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। রাস্তায় ধাওয়া করে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। বিভিন্ন জায়গায় মাইকিং করে শান্তি বজায় রাখার আবেদনও জানানো হয়। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে প্রশাসন। বাসে হামলার ঘটনায় বিকেল পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা এলাকায় চলছে পুলিশি টহলদারি।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের