নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে সর্বদলীয় বৈঠক করল নির্বাচন কমিশন। ফুল বেঞ্চের নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যে এসে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে মোট সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। আর এখানেই নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ও ভোটার তালিকা নিয়ে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বিধানসভা নির্বাচনের আগে কমিশনের তরফে সর্বদলীয় বৈঠক করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেই অনুযায়ী সোমবার বাংলায় এসে কমিশনের ফুল বেঞ্চ পৃথকভাবে সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। রাজ্যের শাসক দল, প্রধান বিরোধী দল থেকে শুরু করে বাম ও কংগ্রেস সব পক্ষই কমিশনের কাছে নিজেদের মতামত এবং দাবি তুলে ধরে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনও একটি প্রেস বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বেশিরভাগ রাজনৈতিক দল রাজ্যে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা SIR প্রক্রিয়ার প্রশংসা করেছে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, অধিকাংশ রাজনৈতিক দলই রাজ্যে দুই দফায় নির্বাচন করানোর প্রস্তাব দিয়েছে। বৈঠকে জ্ঞানেশ কুমার রাজনৈতিক দলগুলিকে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ' কমিশন রাজ্যে স্বচ্ছ, শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে উদ্যত্ত। এই মর্মে জিরো টলারেন্স নীতিকেই আধার করা হবে।'
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের