নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অতীতে এই জল্পনা শোনা গেলেও পরে সবকিছু ধামাচাপা দিয়ে দেন বলিউড অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনিতা। এবার আসলেই সম্পর্ক বিচ্ছেদের দিকে এগোচ্ছেন তারকা দম্পতি। সম্প্রতি সুনীতা আহুজার একটি ভ্লগ ফের উসকে দিল গোবিন্দার সঙ্গে তার ডিভোর্সের বিতর্ক।
সূত্রের খবর , বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সুনীতা।হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্স ফাইল করেছেন সুনীতা। তার পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পুজো দিতে গিয়ে একটি ভ্লগ বানান গোবিন্দার স্ত্রী। ভ্লগ বানাতে বানাতে অঝোরে কান্নাকাটি করেছেন সুনিতা।সেখান থেকেই তাদের ডিভোর্সের জল্পনা জোরালো হয়।
সুনিতা বলেছেন, "আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দার সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনও আমি এখানে এসেছিলাম। তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে যেন আমার বিয়ে হয়। মা আমার ডাক শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের মত করে হয় না । তাও মায়ের উপর ভরসা রাখি। আমি জানি যে যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে তাদের কখনোই ভাল হবে না।"
এর আগে ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়ে সুনিতা বলেছিলেন, " যেদিন আমাদের মুখ থেকে শুনবেন সেদিন বলবেন আমরা আলাদা হচ্ছি। এসব পুরো ভিত্তিহীন। আমি মনে করি না গোবিন্দা আমাকে কিংবা আমি ওকে ছাড়া বাঁচতে পারব। গোবিন্দা কোনও মূর্খ ব্যক্তি বা নারীর জন্য সংসার ছাড়বেন না। আমি ভগবানে বিশ্বাসী। তিনি কোনওদিন আমার ঘর ভাঙতে দেবেন না।" এতকিছুর পরও সুনিতার ভিডিওর মাধ্যমে ফের তাদের সম্পর্ক ভাঙনের ইঙ্গিত পেয়েছেন সকলে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের