নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শুটিং করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হন অভিনেতা বিশাল পাণ্ডে। নিজের সবচেয়ে প্রিয় কাজটি করতে গিয়ে বিরাট ভুল করে বসেন। কাঁচের আঘাতে কেটে ফেলেন হাতের শিরা। আঘাত এতটাই গুরুতর ছিল যে দুবার অস্ত্রোপচার করাতে হয় তাকে। নিজেই এই ঘটনা সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরেন বিগ বিস ওটিটি ৩ প্রতিযোগী। শুক্রবার হাসপাতালের বিছানা থেকে বেশ কিছু ছবি সহ ভিডিও পোস্ট করেন বিশাল।
বিশালের পোস্ট করা ছবিতে বোঝাই যাচ্ছে তাঁর হাতের চোট বেশ গুরুতর। তিনি লিখেছেন, "শুটিং চলাকালীন আমি ভুল করেই হাতের শিরা কেটে ফেলি। নিজের সবচেয়ে প্রিয় কাজ করার সময়ই এমন দুর্ঘটনা ঘটতে পারে কোনও দিন ভাবিনি। দুটো অস্ত্রোপচারের পর, আমি আপাতত বিশ্রামে আছি। সব কাজ আপাতত বন্ধ।"
শত যন্ত্রণার মাঝেও হাসিমুখে অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বিশাল। তার জন্য প্রার্থনা করার কথাও জানিয়েছেন। তিনি লিখেছেন , "চিকিৎসকেরা আমার আঘাত দেখে যা বললেন, এখনও ভাবলে গা শিউরে উঠছে। আমার যে ধমনী সরাসরি হৃদ্পিণ্ডে যাচ্ছে, সেটা মাত্র কয়েক ইঞ্চির জন্য রক্ষা পেয়েছে। তা না হলে অর্ধেক শরীর অকেজো হয়ে যেতে পারত। চিকিৎসকের কথায়, ঈশ্বরের আশীর্বাদে বেঁচে গিয়েছি।" তিনি শেষে যোগ করছেন, "কথায় আছে না নতুন সূর্যোদয় হবেই। আমারও হবে।"
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের