নিজস্ব প্রতিনিধি , মুম্বই - লাগাতার বৃষ্টির জেরে পঞ্জাবের একাধিক গ্রাম জলের তলায়। ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। পঞ্জাবের বন্যা দুর্গতদের উদ্দেশ্যে তারকা থেকে শুরু করে ক্রিকেটাররা প্রার্থনা শুরু করেছেন। এবার বিশেষ বার্তা দিলেন বলিউড বাদশা কিং খান।
বন্যা কবলিত মানুষদের জন্য মন কাঁদছে শাহরুখের। তিনি বলেছেন , "ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য আমার মন কাঁদছে। সকলের জন্য প্রার্থনা করছি। ঈশ্বরের কাছে শক্তি কামনা করছি। পাঞ্জাবের মনোবল যেন কখনও ভেঙে না পড়ে। ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন। সবকিছু আগের মত ঠিক করে দিক।"
উল্লেখ্য , বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাবের ২৩টি জেলা। ৩০ জনের মৃত্যুর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩.৪৫ লক্ষ মানুষ। প্রায় ১৪০০ গ্রাম জলের নিচে চলে গিয়েছে। ২০ হাজার মানুষকে উদ্ধার করার পাশাপাশি ৫০০০ জনকে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠানকোট , লুধিয়ানা। একাধিক মানুষের মৃত্যু খবর পাওয়া গেছে এখানে। এই অবস্থার মধ্যেই লাগাতার বৃষ্টি চলছে পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে। ক্ষতির দিক থেকে শীর্ষে গুরুদাসপুর জেলা। এখানে ৩২৪টি গ্রাম জলের তলায়। এরপর অমৃতসর ও হোশিয়ারপুর।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের