নিজস্ব প্রতিনিধি , জেদ্দা - রোমাঞ্চকর , রুদ্ধশ্বাস , টানটান ফাইনালের সাক্ষী থাকল গোটা ফুটবল বিশ্ব। রবিবার রাতে সুপার কোপা ডে এস্পানা ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে খেতাব নিশ্চিত করল বার্সেলোনা। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।
দুই দলই শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে। তবে সবচেয়ে ওপেন প্লেতে সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। একা বল টেনে নিয়েও জালে জড়াতে ব্যর্থ ভিনিসিয়স। তার ছন্দ নিয়ে সমালোচনা হলে এদিন তার স্পষ্ট জবাব দিয়েছেন তিনি। হেরেও মন জিতেছেন ভিনি। এরই মাঝে ৩৬ মিনিটের মাথায় নীচু শটে রিয়ালের গোলরক্ষক থিবো করতুয়ার বাঁদিক থেকে জালে বল জড়িয়ে দেন রাফিনহা।
এরপর রোমাঞ্চকর হয়ে ওঠে প্রথমার্ধ। সংযুক্তি সময়ের ২ মিনিটের মাথায় একক দক্ষতায় বল নিয়ে বিপক্ষ খেলোয়াড়দের ভেল্কি দিয়ে গোল করেন ভিনিসিয়স জুনিয়র। দর্শনীয় একটি গোল করেন তিনি। এর ২ মিনিটের মধ্যে ফ্রাঙ্কি ডি জংয়ের ডিফেন্স চেরা পাসে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ তুলে অভিজ্ঞতার পরিচয় দেন রবার্ট লেয়নডস্কি। এরপর সংযুক্তি সময়ে কর্নার থেকে আরও এক গোল পায় রিয়াল মাদ্রিদ। গোল শোধ করেন গনজালো গার্সিয়া। রাউল আসেন্সিওর হেড বারে লেগে ফিরে এলে ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে আরও হাড্ডাহাড্ডি গোলের লড়াই চলে। বেশকিছু আক্রমণ করেও গোল তুলতে পারছিল না বার্সেলোনা। একই অবস্থা ছিল রিয়ালেরও। পরিবর্তে হিসেবে মাঠে নামেন এমবাপে। তবে ৭৩ মিনিটের মাথায় আরও একটি গোল করেন রাফিনহা। এরপর একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। এমনকি সংযুক্তি সময়ে দুটি সুবর্নোসুযোগ হাতছাড়া করে তারা। সেই সংযুক্তি সময়েই লাল কার্ড দেখে মাঠের বাইরে জন ডি জং। অবশেষে শিরোপা ধরে রাখল বার্সেলোনা।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের