নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের পরিবহন কাঠামোয় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। শহরের তিনটি নতুন মেট্রো রুটের উদ্ধোধন করতে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরদিন থেকেই যাত্রীদের উদ্দেশ্যে চালু হচ্ছে মেট্রো পরিষেবা। আর তার আগেই সময়সূচি ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ।
সূত্রের খবর, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতব ধরে শহরে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে। আর এর আগে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে নতুন রুটের সময়সূচি ঘোষণা করেছেন। হাওড়া–সল্টলেক সেক্টর ফাইভ রুটের মেট্রো প্রথম চালু হবে সকাল ৬টা ৩০ মিনিটে, শেষ পরিষেবা রাত ১০টা ১৯ মিনিটে। কবি সুভাষ–হেমন্ত মুখোপাধ্যায়–বেলেঘাটা রুটের প্রথম মেট্রো সকাল ৮টায়, শেষ পরিষেবা রাত ৮টা ২৮ মিনিটে। এছাড়া, নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর রুটের প্রথম মেট্রো সকাল ৭টা ৫৮ মিনিটে, শেষ পরিষেবা রাত ৮টা ১০ মিনিটে। তবে কোন রুটে কত সময় অন্তর মেট্রো চলবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।
ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফে এই রুটের ভাড়া ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ৭০ টাকা পর্যন্ত ভাড়ায় এই তিনটি রুটে যাতায়াত করা যাবে। ফলে শহরের দীর্ঘপথের যাত্রা আরও আরামদায়ক হতে চলেছে। তবে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন রুটের মেট্রো পরিষেবা যাত্রীদের জন্য শুক্রবার পর্যন্ত চালু থাকবে। শনি ও রবিবার এই তিনটি রুটে মেট্রো চলবে না। সোমবার সকাল থেকে পুনরায় চালু হবে নিয়মিত পরিষেবা।
তল্লাশি অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অভিষেকের আপ্ত সহায়কের খোঁজে তল্লাশি পুলিশের
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...