নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরনিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলবন্দিই থাকতে হবে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। সোমবার কলকাতা হাই কোর্টে তার জামিনের আবেদন নিয়ে শুনানি হলেও অন্তর্বর্তী স্বস্তি মেলেনি। বরং মামলায় নিজেদের অবস্থান আরও বিস্তারিতভাবে তুলে ধরার জন্য সময় চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে আপাতত কারামুক্তির আশা অধরাই রইল তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর।
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ওঠে সুজিত বসুর জামিন মামলা। তার পক্ষে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। আদালতে তিনি যুক্তি দেন, যে মামলার ভিত্তিতে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে, সেই তদন্ত বহুদিন ধরেই চলছিল। অথচ প্রায় সাড়ে তিন বছর ধরে ইডি তাকে কোনও জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি।
সিংভির বক্তব্য, '২০২৩ সালের মামলায় তদন্ত চললেও সুজিত বসু একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। ২০২৬ সালের মে মাসে দুবার তাকে তলব করা হয় এবং দ্বিতীয়বার হাজিরার দিনই গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের বিশ্বাসযোগ্যতা ও প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন রয়েছে।'
অন্যদিকে, ইডির পক্ষের আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতের কাছে আরও সময় চান মামলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত জবাবদিহি পেশ করার জন্য। আদালত সেই আবেদন মঞ্জুর করে ২৯ জুনের মধ্যে ইডিকে তাদের পালটা বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১ জুলাই দুপুর ২টো নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের