নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরমের তীব্রতা বাড়তেই ত্বকের পাশাপাশি চুলের ক্ষতির আশঙ্কাও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সূর্যের অতিবেগুনি রশ্মি ক্রমশ চুলের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে দিচ্ছে। ফলে কালো চুল দ্রুত রুক্ষ, শুষ্ক হয়ে পড়ছে। বিশেষ করে দীর্ঘক্ষণ রোদে থাকলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা কমে যাচ্ছে । যার ফলে চুলের গোড়া আলগা হওয়ার প্রবণতাও বাড়তে থাকে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে , অতিরিক্ত রোদ চুলের কেরাটিন স্তরে প্রভাব ফেলে। এতে চুল দুর্বল হয়ে সহজেই ফাটতে শুরু করছে। পাশাপাশি সূর্যের তাপে মাথার ত্বক শুষ্ক হয়ে চুলের গোড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাঁরা নিয়মিত চুলে রং বা হাইলাইট করান, তাঁদের ক্ষেত্রে এই ক্ষতি আরও দ্রুত চোখে পড়ছে।
রোদ থেকে চুল বাঁচাতে কী করবেন ?
১) বাইরে বেরোনোর আগে UV প্রোটেকশন সিরাম বা লিভ-অন কন্ডিশনার ব্যবহার করুন।
২) ছাতা, স্কার্ফ বা টুপি ব্যবহার করলে সরাসরি রোদের প্রভাব কম পড়ে।
৩) সপ্তাহে অন্তত একদিন হাইড্রেটিং হেয়ার মাস্ক লাগালে শুষ্কতা কমে।
৪) দই, মধু, ডিম বা অলিভ অয়েলের ঘরোয়া প্যাক চুলের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের