নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারবার সতর্কতা, প্রচার আর কড়া নির্দেশ সবকিছুকে উপেক্ষা করেই ফের প্রাণ গেল শহরের রাস্তায়। হেলমেট ছাড়া অতিরিক্ত গতিতে স্কুটি চালানোই কাল হলো এক তরুণের জীবনে। সাতসকালে নিউটাউনে দ্রুতগতির স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনার জেরে ফের প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী। বাগুইআটি এলাকার বাসিন্দা। রবিবার সকালে নিউটাউনের বিশ্ববাংলা গেটের দিক থেকে স্কুটি নিয়ে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন ত্রিদিপ। ইকোপার্কের এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে ত্রিদিপ স্কুটি থেকে ছিটকে পড়েন। হেলমেট না থাকায় তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং হেলমেট ব্যবহার না করার কারণেই দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...