নিজস্ব প্রতিনিধি , মালদহ - টোটো চলাচল বন্ধ করতে আর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বড়সড় পদক্ষেপ নিল জেলা পুলিশ। শহর আর তার আশেপাশে এলাকাগুলোতে যাতায়াতকারী টোটোর ওপর নজরদারি বাড়াতে চালু করা হচ্ছে নতুন নিয়ম। এখন থেকে প্রতিটি টোটো চালকের কাছে পুলিশ প্রশাসনের দেওয়া নির্দিষ্ট 'সূচনা পত্র' থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে , জেলা জুড়ে টোটোর সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।একই সঙ্গে টোটোতে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। চুরি, ছিনতাই কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে অনেক সময় নির্দিষ্ট টোটোকে শনাক্ত করা পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ত। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই মালদহ জেলা পুলিশ এই বিশেষ ব্যবস্থা চালু করেছে।প্রতিটি সূচনা পত্রে চালকের নাম, ছবি, স্থায়ী ঠিকানা, যোগাযোগ নম্বর আর পুলিশের আইডি নম্বর থাকবে।কোনো যাত্রী টোটোতে অপরাধের শিকার হলে চালকের পরিচয় পত্র দেখে সহজে অভিযোগ জানাতে পারবেন। এই ব্যবস্থার মাধমে অবৈধ টোটো চলাচল সহজে চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
মালদহ পুলিশের এই নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ আর নিত্যযাত্রীরা।স্থানীয় বাসিন্দাদের মতে, এই সূচনা পত্র ব্যবস্থার ফলে টোটোয় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমবে। যাতায়াত অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে।
বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে দিন কাটছে দিনহাটার লাউচাপড়া গ্রামের বাসিন্দাদের
কম সুদে ঋণ আর অনুদানে স্বনির্ভরতার নতুন সুযোগ
জুট মিলের জমি দখল করে নির্মাণের অভিযোগ, দীর্ঘ আইনি লড়ায়ের পর উচ্ছেদ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাকে মারধরের অভিযোগ
২৪ জন অভিযুক্তের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় তদন্তে রয়েছেন
বুকিং থাকা সত্ত্বেও মিলল না সিলিন্ডার
ঘটনায় শ্মশান চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়
অসম-বাংলা সীমান্তে কন্টেনার আটক, বিহারের চালক গ্রেফতার, বড় পাচার চক্রের খোঁজে তদন্ত
একই অটোতে এর আগে আরও এক মহিলার সঙ্গেও শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে
বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এ ৬১৮ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছেন
কৃষিজমির জালে আটকে পড়েছিল বিশালাকার পাইথন, খবর পেয়েই ভিড় স্থানীয়দের
দেহ দুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী
উধাও প্রায় ৫ লক্ষ টাকার গয়না
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের