6a6081d2c53de_WhatsApp Image 2026-07-22 at 14.09.18
জুলাই ২২, ২০২৬ দুপুর ০৩:৪০ IST

ঠাকুমার দেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা নাতির , চাঞ্চল্য নবদ্বীপে

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মৃতদেহ দাহ করার সময় নবদ্বীপ মহাশ্মশানে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ঠাকুমার মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন এক যুবক। শ্মশানকর্মী সহ উপস্থিত ব্যক্তিদের তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনায় শ্মশান চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার গভীর রাতে নবদ্বীপ মহাশ্মশানে গেদে সীমান্ত এলাকা থেকে এক বৃদ্ধার মৃতদেহ দাহ করতে আনা হয়েছিল। মৃতদেহটি বৈদ্যুতিক চুল্লিতে প্রবেশ করানোর সময় আচমকাই মৃতার নাতি ইন্দ্রজিৎ বিশ্বাস ট্রলির ওপর ঝাঁপিয়ে পড়েন। মৃতদেহের সঙ্গে চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন তিনি। উপস্থিত শ্মশানকর্মী সহ অন্যান্য শ্মশানযাত্রীরা দ্রুত তাকে টেনে বাইরে বের করে আনেন। তবে ততক্ষণে তার চোখ, মুখ সহ শরীরের কিছু অংশ অগ্নিদগ্ধ হয়। তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, যুবকটি মদ্যপ অবস্থায় ছিলেন। অন্যদিকে পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোন পরিস্থিতিতে তিনি এমন পদক্ষেপ করলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে শ্মশানঘাটের ইনচার্জ গোরাচাঁদ সাহার বক্তব্য,'গতকাল রাত ১১টা ২৫ মিনিট নাগাদ কৃষ্ণগঞ্জ থানা এলাকার টুকুবালা মন্ডল নামে ৯৫ বছরের এক বৃদ্ধার মরদেহ চুল্লিতে দাহ করার সময় এই ঘটনা ঘটে। বৃদ্ধার মরদেহটি যখন চুল্লির ভেতর প্রায় অর্ধেক ঢুকে গেছে, তখন তার নাতি ইন্দ্রজিৎ বিশ্বাস দূর থেকে দৌড়ে এসে জ্বলন্ত বডির ওপর ঝাঁপ দেন। পরিস্থিতি অনুধাবন করে সেখানে উপস্থিত ডোম অত্যন্ত তৎপরতার সাথে ট্রলিটি আটকে দেন। তৎক্ষণাৎ যুবকটিকে টেনে বাইরে বের করে আনেন। এরপর উপস্থিত স্বজনেরা আহত যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যান। যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে শ্মশান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, দাহপ্রক্রিয়ার সময় কেবল ৪ জন বাহককে কাছে যেতে দেওয়া হবে। বাকি আত্মীয় স্বজনদের নির্দিষ্ট দূরত্বের কোলাপসিবল গেটের বাইরে রাখা হবে। যেখান থেকে তারা কেবল পুরো প্রক্রিয়াটি দেখতে পাবেন'।

আরও পড়ুন

দুয়ারে উন্নয়ন কালেও বেহাল রাস্তা , সমাধানের আশায় অবশেষে বিজেপির দ্বারস্থ গ্রামবাসীরা
জুলাই ২২, ২০২৬

বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে দিন কাটছে দিনহাটার লাউচাপড়া গ্রামের বাসিন্দাদের

স্বল্প সুদে সরকারি ঋণ, তফশিলি পরিবারগুলির জন্য বড় সুখবর
জুলাই ২২, ২০২৬

কম সুদে ঋণ আর অনুদানে স্বনির্ভরতার নতুন সুযোগ

সড়কপথে যেন প্লেন চালায় , টোটো চালকদের শিক্ষা দিতে ময়দানে পুলিশ
জুলাই ২২, ২০২৬

এখন থেকে প্রতিটি টোটো চালকের কাছে পুলিশ প্রশাসনের দেওয়া নির্দিষ্ট  সূচনা পত্র থাকা বাধ্যতামূলক করা হচ্ছে

ক্ষমতার বলে অবৈধ নির্মাণ , তৃণমূল নেতার ঘরে বুলডোজার চালালো পৌরসভা
জুলাই ২২, ২০২৬

জুট মিলের জমি দখল করে নির্মাণের অভিযোগ, দীর্ঘ আইনি লড়ায়ের পর উচ্ছেদ

অপহরণের নাটক ! ৩ ঘন্টার মধ্যেই রহস্যভেদ পুলিশের
জুলাই ২২, ২০২৬

 ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

সরকারি ঘরের নামে টাকা আত্মসাতের অভিযোগ , গ্রেফতার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান
জুলাই ২২, ২০২৬

প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাকে মারধরের অভিযোগ

তামান্না খুনে বড় অগ্রগতি, ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ পুলিশের
জুলাই ২২, ২০২৬

২৪ জন অভিযুক্তের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় তদন্তে রয়েছেন

বন্ধ অফিস , গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা , ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
জুলাই ২২, ২০২৬

বুকিং থাকা সত্ত্বেও মিলল না সিলিন্ডার  

গোপন চেম্বারে মহিষ! আন্তঃরাজ্য পাচারের ছক ভেস্তে দিল পুলিশ
জুলাই ২২, ২০২৬

অসম-বাংলা সীমান্তে কন্টেনার আটক, বিহারের চালক গ্রেফতার, বড় পাচার চক্রের খোঁজে তদন্ত 

ভিনরাজ্য থেকে দমদমে এসে চলন্ত অটোয় তরুণীকে শ্লীলতাহানি , হিন্দিভাষী যুবককে উচিত শিক্ষা দিলো বাঙালিরা
জুলাই ২২, ২০২৬

একই অটোতে এর আগে আরও এক মহিলার সঙ্গেও শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে

চিকিৎসকের অভাবে দাদুকে হারানোর যন্ত্রণা! সেই স্বপ্নই নিটে ৬১৮ নম্বর এনে দিল মাসিদূর
জুলাই ২২, ২০২৬

বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এ ৬১৮ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছেন

১৫ ফুট অজগর ঘিরে চাঞ্চল্য! প্রবল বৃষ্টির মধ্যেই উদ্ধার বনদফতরের
জুলাই ২২, ২০২৬

কৃষিজমির জালে আটকে পড়েছিল বিশালাকার পাইথন, খবর পেয়েই ভিড় স্থানীয়দের 

বয়ফ্রেন্ড নিয়ে ঝামেলা , ইছাপুরে গঙ্গায় ধাক্কা দিয়ে বান্ধবীকে খুন তরুণের
জুলাই ২২, ২০২৬

দেহ দুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

শহীদ দিবসে যেতেই বাড়িতে দুঃসাহসিক চুরি , মাথায় হাত রাজমিস্ত্রির
জুলাই ২২, ২০২৬

উধাও প্রায় ৫ লক্ষ টাকার গয়না

নিউটাউনের পর এবার মধ্যমগ্রাম! লিভ-ইন সম্পর্কের পরিণতি রহস্যময় মৃত্যু
জুলাই ২১, ২০২৬

হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের