6a60a864eeba0_IMG_20260722_165407
জুলাই ২২, ২০২৬ বিকাল ০৫:০৯ IST

ক্ষমতার বলে অবৈধ নির্মাণ , তৃণমূল নেতার ঘরে বুলডোজার চালালো পৌরসভা

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত। এবার জুট মিলের জমিতে নির্মিত প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল নেতার অবৈধ নির্মান ভেঙে দিল পৌরসভা। আদালতের নির্দেশে গত বুধবার চালানো হয় এই উচ্ছেদ অভিযান। গোটা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে ভাটপাড়া পৌরসভার এই জমিকে কেন্দ্র করে আইনি লড়াই চলছিল। অভিযোগ, তৃণমৃলনেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান গোপাল রাউথ প্রভাব খাটিয়ে জুট মিলের জমিতে ওই নির্মাণ বানান। সেই নিয়ে বহুবছর মামলা চলে। পরে এই জমির মালিকানাও দখল সংক্রান্ত মামলায় মিল কর্তৃপক্ষের পক্ষে রায় আসে। সেই রায়ের ভিত্তিতেই বুধবার পৌরসভার উদ্যোগে বুলডোজার দিয়ে অবৈধ নির্মানটি ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানের সময় এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। গোটা অভিযান ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

প্রত্যক্ষদর্শী ভরত যাদব বলেন, ' জমিটা কাকিনারা কোম্পানি লিমিটেডের জমি। ইল্লিগাল ভাবে ওদের জমিনে বাড়িটা তৈরী করে নিয়েছে। কাকিনারা কোম্পানি লিমিটেডের যিনি মালিক আছেন উনিকেস করেছিলেন, উনি ডিগ্রি পেয়েছেন, প্রশাসনের সাহায্যে জমিটা রিকভারি করছেন।'

বিজেপি কর্মী উমেশ রায় বলেন, ' পাঁচ বছর ধরে মামলা চলছিল, যখন এই বাড়ি হচ্ছিল সেই সময় কাকিনারা জুটমিল কোম্পানি এর ওপর মামলা করেছিল। টিএমসি যতদিন ছিল ততদিন পুরো দুর্নীতি হয়েছে, সবক্ষেত্রে দুর্নীতি হয়েছে। বলুন এই এলাকাতে কোনো পাকাবাড়ি আছে, এটা পুরো জুট মিল প্রপার্টি। এটাই একটা পাকাবাড়ি, যা প্রভাব খাটিয়ে বানানো হয়েছিল।'

আরও পড়ুন

দুয়ারে উন্নয়ন কালেও বেহাল রাস্তা , সমাধানের আশায় অবশেষে বিজেপির দ্বারস্থ গ্রামবাসীরা
জুলাই ২২, ২০২৬

বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে দিন কাটছে দিনহাটার লাউচাপড়া গ্রামের বাসিন্দাদের

স্বল্প সুদে সরকারি ঋণ, তফশিলি পরিবারগুলির জন্য বড় সুখবর
জুলাই ২২, ২০২৬

কম সুদে ঋণ আর অনুদানে স্বনির্ভরতার নতুন সুযোগ

সড়কপথে যেন প্লেন চালায় , টোটো চালকদের শিক্ষা দিতে ময়দানে পুলিশ
জুলাই ২২, ২০২৬

এখন থেকে প্রতিটি টোটো চালকের কাছে পুলিশ প্রশাসনের দেওয়া নির্দিষ্ট  সূচনা পত্র থাকা বাধ্যতামূলক করা হচ্ছে

অপহরণের নাটক ! ৩ ঘন্টার মধ্যেই রহস্যভেদ পুলিশের
জুলাই ২২, ২০২৬

 ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

সরকারি ঘরের নামে টাকা আত্মসাতের অভিযোগ , গ্রেফতার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান
জুলাই ২২, ২০২৬

প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাকে মারধরের অভিযোগ

তামান্না খুনে বড় অগ্রগতি, ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ পুলিশের
জুলাই ২২, ২০২৬

২৪ জন অভিযুক্তের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় তদন্তে রয়েছেন

বন্ধ অফিস , গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা , ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
জুলাই ২২, ২০২৬

বুকিং থাকা সত্ত্বেও মিলল না সিলিন্ডার  

ঠাকুমার দেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা নাতির , চাঞ্চল্য নবদ্বীপে
জুলাই ২২, ২০২৬

ঘটনায় শ্মশান চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়

গোপন চেম্বারে মহিষ! আন্তঃরাজ্য পাচারের ছক ভেস্তে দিল পুলিশ
জুলাই ২২, ২০২৬

অসম-বাংলা সীমান্তে কন্টেনার আটক, বিহারের চালক গ্রেফতার, বড় পাচার চক্রের খোঁজে তদন্ত 

ভিনরাজ্য থেকে দমদমে এসে চলন্ত অটোয় তরুণীকে শ্লীলতাহানি , হিন্দিভাষী যুবককে উচিত শিক্ষা দিলো বাঙালিরা
জুলাই ২২, ২০২৬

একই অটোতে এর আগে আরও এক মহিলার সঙ্গেও শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে

চিকিৎসকের অভাবে দাদুকে হারানোর যন্ত্রণা! সেই স্বপ্নই নিটে ৬১৮ নম্বর এনে দিল মাসিদূর
জুলাই ২২, ২০২৬

বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এ ৬১৮ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছেন

১৫ ফুট অজগর ঘিরে চাঞ্চল্য! প্রবল বৃষ্টির মধ্যেই উদ্ধার বনদফতরের
জুলাই ২২, ২০২৬

কৃষিজমির জালে আটকে পড়েছিল বিশালাকার পাইথন, খবর পেয়েই ভিড় স্থানীয়দের 

বয়ফ্রেন্ড নিয়ে ঝামেলা , ইছাপুরে গঙ্গায় ধাক্কা দিয়ে বান্ধবীকে খুন তরুণের
জুলাই ২২, ২০২৬

দেহ দুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

শহীদ দিবসে যেতেই বাড়িতে দুঃসাহসিক চুরি , মাথায় হাত রাজমিস্ত্রির
জুলাই ২২, ২০২৬

উধাও প্রায় ৫ লক্ষ টাকার গয়না

নিউটাউনের পর এবার মধ্যমগ্রাম! লিভ-ইন সম্পর্কের পরিণতি রহস্যময় মৃত্যু
জুলাই ২১, ২০২৬

হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের