6a607e934a9a6_WhatsApp Image 2026-07-22 at 1.55.32 PM
জুলাই ২২, ২০২৬ দুপুর ০২:৫৮ IST

চিকিৎসকের অভাবে দাদুকে হারানোর যন্ত্রণা! সেই স্বপ্নই নিটে ৬১৮ নম্বর এনে দিল মাসিদূর

নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এ ৬১৮ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছেন। তার এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক এবং গোটা এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা এবং পরিবারের উৎসাহে তিনি এই সাফল্য পেয়েছেন।

মাসিদূরের বাবা মানোয়ার হোসেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা সুফিয়া বেগম একজন আশা কর্মী। বাবা জানান, ছোটবেলা থেকেই ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। এক সময় চিকিৎসকের অভাবে তার বাবাকে সময়মতো চিকিৎসা করাতে না পারার কষ্ট থেকেই তিনি ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিলেন। অন্যদিকে, মা বলেন, পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মাসিদূর ডাক্তারি পড়ে মানুষের সেবা করবে। বোন জেসমিন ফিরদৌসও জানিয়েছেন, এই সাফল্যের পিছনে বাবা-মা, শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।

নিজের সাফল্য নিয়ে মাসিদূর বলেন, তার লক্ষ্য একজন ভালো চিকিৎসক হওয়া, ভবিষ্যতে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। তার এই সাফল্য শুধু পরিবারের নয়, গোটা এলাকার গর্বের বিষয় হয়ে উঠেছে। প্রত্যন্ত গ্রামের একজন ছাত্রের এই অর্জন প্রমাণ করে, ইচ্ছাশক্তি, পরিশ্রম,  পরিবারের সমর্থন থাকলে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বড় লক্ষ্য পূরণ করা সম্ভব।

মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্র মাসিদূর হোসেন জানান, 'খুব ভালো লাগছে। এতদিন যে কষ্ট করেছি, তার ফল পেয়েছি। অবশ্যই বাবা-মায়ের হাত আছে। তারা সাপোর্ট করেছে। ভালো জায়গায় পড়িয়েছে। যখন যা দরকার হয়েছে তা দিয়েছে আমাকে। তার সাথে কোচিং সেন্টারের বড় হাত ছিল। তারাও অনেক সুন্দর করে পড়িয়েছে আমাকে।'

মাসিদূরের বাবা মানোয়ার হোসেন জানান,'রেজাল্ট খুব সুন্দর হয়েছে এবং এতে আমরা অত্যন্ত খুশি। দীর্ঘ প্রতীক্ষার পর এই সফলতা এল। ছোটবেলা থেকেই ছেলের কঠোর পরিশ্রম এবং আমাদের কিছুটা সমর্থনের ফলেই আজকের এই চমৎকার ফলাফল। আমরা আশাই করেছিলাম যে রেজাল্ট ভালো হবে, আর শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা অনুযায়ীই ফলাফল এসেছে। এই অর্জনে আমি এবং আমার পুরো পরিবার অত্যন্ত আনন্দিত। ছেলে আপাতত MBBS নিয়ে পড়াশোনা করবে। পরবর্তী সময়ে PG বা অন্য কোনো স্পেশালাইজেশনে যাবে কি না, সে বিষয়ে তখন নিজেই বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। ছেলের স্বাধীনতার ওপর আমি সব সময়ই গুরুত্ব দিয়েছি এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে'

আরও পড়ুন

ক্ষমতার বলে অবৈধ নির্মাণ , তৃণমূল নেতার ঘরে বুলডোজার চালালো পৌরসভা
জুলাই ২২, ২০২৬

জুট মিলের জমি দখল করে নির্মাণের অভিযোগ, দীর্ঘ আইনি লড়ায়ের পর উচ্ছেদ

অপহরণের নাটক ! ৩ ঘন্টার মধ্যেই রহস্যভেদ পুলিশের
জুলাই ২২, ২০২৬

 ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

সরকারি ঘরের নামে টাকা আত্মসাতের অভিযোগ , গ্রেফতার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান
জুলাই ২২, ২০২৬

প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাকে মারধরের অভিযোগ

তামান্না খুনে বড় অগ্রগতি, ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ পুলিশের
জুলাই ২২, ২০২৬

২৪ জন অভিযুক্তের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় তদন্তে রয়েছেন

বন্ধ অফিস , গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা , ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
জুলাই ২২, ২০২৬

বুকিং থাকা সত্ত্বেও মিলল না সিলিন্ডার  

ঠাকুমার দেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা নাতির , চাঞ্চল্য নবদ্বীপে
জুলাই ২২, ২০২৬

ঘটনায় শ্মশান চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়

গোপন চেম্বারে মহিষ! আন্তঃরাজ্য পাচারের ছক ভেস্তে দিল পুলিশ
জুলাই ২২, ২০২৬

অসম-বাংলা সীমান্তে কন্টেনার আটক, বিহারের চালক গ্রেফতার, বড় পাচার চক্রের খোঁজে তদন্ত 

ভিনরাজ্য থেকে দমদমে এসে চলন্ত অটোয় তরুণীকে শ্লীলতাহানি , হিন্দিভাষী যুবককে উচিত শিক্ষা দিলো বাঙালিরা
জুলাই ২২, ২০২৬

একই অটোতে এর আগে আরও এক মহিলার সঙ্গেও শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে

১৫ ফুট অজগর ঘিরে চাঞ্চল্য! প্রবল বৃষ্টির মধ্যেই উদ্ধার বনদফতরের
জুলাই ২২, ২০২৬

কৃষিজমির জালে আটকে পড়েছিল বিশালাকার পাইথন, খবর পেয়েই ভিড় স্থানীয়দের 

বয়ফ্রেন্ড নিয়ে ঝামেলা , ইছাপুরে গঙ্গায় ধাক্কা দিয়ে বান্ধবীকে খুন তরুণের
জুলাই ২২, ২০২৬

দেহ দুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

শহীদ দিবসে যেতেই বাড়িতে দুঃসাহসিক চুরি , মাথায় হাত রাজমিস্ত্রির
জুলাই ২২, ২০২৬

উধাও প্রায় ৫ লক্ষ টাকার গয়না

নিউটাউনের পর এবার মধ্যমগ্রাম! লিভ-ইন সম্পর্কের পরিণতি রহস্যময় মৃত্যু
জুলাই ২১, ২০২৬

হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে

জমি নিয়ে বিবাদ! নিউটাউনে কুপিয়ে খুন বাবা-ছেলেকে
জুলাই ২১, ২০২৬

নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য

শুধরে যা নাহলে দুনিয়া ছাড়া করব, ISF কর্মীকে হুমকি তৃণমূলের
জুলাই ২১, ২০২৬

হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর

মাতৃভাষায় কামতাপুরী লেখার আহ্বান , জনগণনা ঘিরে নস্যশেখ উন্নয়ন পরিষদের বার্তা
জুলাই ২১, ২০২৬

নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের