নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েই বিপত্তি। গঙ্গার ঘাটে বচসার পর ১ যুবক সহ যুবতীকে জলে ঠেলে ফেলার অভিযোগ উঠলো ২ যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহ দুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ৩ বন্ধু সহ ১ বান্ধবী ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে যান। সেখানে তাদের মধ্যে বচসা বাঁধে। সেই সময় ১৮ বছরের অভিষেক মণ্ডলকে ২ বন্ধু গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ঘটনা দেখে ফেলায় তাদের সঙ্গেই থাকা ঐন্দ্রিলা কর্মকারকেও প্রমাণ লোপাটের উদ্দেশ্যে গঙ্গায় ঠেলে ফেলা হয় বলে অভিযোগ। এখনও পর্যন্ত অভিষেক ঐন্দ্রিলার খোঁজ মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছে নোয়াপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ আশুতোষ, কুশল শাউ নামে ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।
ঘটনা প্রসঙ্গে ঐন্দ্রিলার মা তানিয়া কর্মকারের বক্তব্য,'আমার মেয়েকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। ওর বন্ধু বান্ধবীরা হলো সানা,প্রিয়া অঞ্ছিত। সানার সঙ্গে অঞ্ছিতের সম্পর্ক আছে। সানা সবসময় বলতো অঞ্ছিতের সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক আছে। এই নিয়ে দীর্ঘদিন ধরে নানান ঝামেলা চলছিল। সানা প্রথম থেকেই আমার মেয়েকে নেশা করাতো। এমনকি ঘটনার আগের দিনও ওকে নেশা করিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে বলে আমার সন্দেহ। এখন ওরা ২ জন এ বিষয়ে কিছু না জানার ভান করলেও তারা সবকিছুই জানে বলে আমার বিশ্বাস'।
জুট মিলের জমি দখল করে নির্মাণের অভিযোগ, দীর্ঘ আইনি লড়ায়ের পর উচ্ছেদ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাকে মারধরের অভিযোগ
২৪ জন অভিযুক্তের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় তদন্তে রয়েছেন
বুকিং থাকা সত্ত্বেও মিলল না সিলিন্ডার
ঘটনায় শ্মশান চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়
অসম-বাংলা সীমান্তে কন্টেনার আটক, বিহারের চালক গ্রেফতার, বড় পাচার চক্রের খোঁজে তদন্ত
একই অটোতে এর আগে আরও এক মহিলার সঙ্গেও শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে
বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এ ৬১৮ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছেন
কৃষিজমির জালে আটকে পড়েছিল বিশালাকার পাইথন, খবর পেয়েই ভিড় স্থানীয়দের
উধাও প্রায় ৫ লক্ষ টাকার গয়না
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের