নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - অর্থের অভাবে শিক্ষা, ব্যবসা বা স্বনির্ভর হওয়ার স্বপ্ন আর থেমে থাকবে না। তফশিলি জাতি আর উপজাতি সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ নিল জেলা প্রশাসন। ময়না ব্লকের ইজমালিচকে আয়োজিত বিশেষ সচেতনতা শিবিরে পাঁচটি সরকারি ঋণ প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সহজ শর্তে ঋণ আর সরকারি অনুদানের মাধ্যমে আরও বেশি মানুষকে স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
শিবিরে উপস্থিত হন জেলাশাসক নিরঞ্জন কুমার, ময়নার বিডিও জগন্নাথ বিশ্বাস সহ প্রশাসনের আধিকারিকরা। তারা জানিয়েছেন, তফশিলি জাতি আর উপজাতির মানুষের জন্য বর্তমানে বিশেষ কিছু ঋণ প্রকল্প চালু রয়েছে। মহিলা সমৃদ্ধি যোজনা, মেয়াদি ঋণ, ক্ষুদ্র ঋণ, লঘু ব্যবসায়ী যোজনা আর শিক্ষা ঋণের মাধ্যমে সহজ শর্তে আর্থিক সহায়তা পাওয়া যাবে। প্রকল্প অনুযায়ী ঋণের সুদের হার মাত্র ৫ থেকে ৭ শতাংশ।
মহিলা সমৃদ্ধি যোজনায় ১৮ থেকে ৫০ বছর বয়সি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গোষ্ঠীর অন্তত ৬০ শতাংশ সদস্য তফশিলি জাতি বা উপজাতির হতে হবে। পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হলে আবেদন করা যাবে। এই প্রকল্পে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সরকারি অনুদানের সুবিধা পাওয়া যেতে পারে।
এ ছাড়া মেয়াদি ঋণে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা, লঘু ব্যবসায়ী যোজনায় ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে। ক্ষুদ্র ঋণ প্রকল্পে নিম্ন আয়ের পরিবারগুলির জন্য সহজ নিয়ম রাখা হয়েছে। শিক্ষা ঋণের মাধ্যমে দেশে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা আর বিদেশে পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। জেলা প্রশাসনের আশা, এই প্রকল্পগুলি বহু পরিবারের আর্থিক উন্নতি আর ভবিষ্যৎ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে দিন কাটছে দিনহাটার লাউচাপড়া গ্রামের বাসিন্দাদের
এখন থেকে প্রতিটি টোটো চালকের কাছে পুলিশ প্রশাসনের দেওয়া নির্দিষ্ট সূচনা পত্র থাকা বাধ্যতামূলক করা হচ্ছে
জুট মিলের জমি দখল করে নির্মাণের অভিযোগ, দীর্ঘ আইনি লড়ায়ের পর উচ্ছেদ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাকে মারধরের অভিযোগ
২৪ জন অভিযুক্তের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় তদন্তে রয়েছেন
বুকিং থাকা সত্ত্বেও মিলল না সিলিন্ডার
ঘটনায় শ্মশান চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়
অসম-বাংলা সীমান্তে কন্টেনার আটক, বিহারের চালক গ্রেফতার, বড় পাচার চক্রের খোঁজে তদন্ত
একই অটোতে এর আগে আরও এক মহিলার সঙ্গেও শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে
বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এ ৬১৮ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছেন
কৃষিজমির জালে আটকে পড়েছিল বিশালাকার পাইথন, খবর পেয়েই ভিড় স্থানীয়দের
দেহ দুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী
উধাও প্রায় ৫ লক্ষ টাকার গয়না
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের