নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন সদস্য গ্রেফতার ঘিরে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জঙ্গি যোগের অভিযোগ ঘিরে বাড়ছে উদ্বেগ। ধৃতের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি তদন্তকারীদের।
বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে গ্রেফতার হন হামিদ মণ্ডল। অভিযোগ, তিনি জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। তদন্তকারীদের দাবি, হামিদের কাছে ছিল মুখ্যমন্ত্রীর সফরসূচি। কোথায় যাবেন, কখন বেরোবেন, গাড়ি কোথায় থাকবে- সব তথ্য ছিল বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে অনুমান, হামলার ছকেই এই তথ্য জোগাড় করা হয়েছিল। তবে শুধু মুখ্যমন্ত্রী নন, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন নজরে। এদিন এমনটাই জানান শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যের মন্ত্রী উমেশ রাইকেও টার্গেট করা হয়েছিল।
তবে বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বলে বেশি মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। তদন্ত এখনও চলছে। এসটিএফ খুব দ্রুত সব তথ্য জানাবে। আরও অনেক বিষয় খতিয়ে দেখা প্রয়োজন বলেও জানান তিনি। এর আগে হামিদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরের বিস্তারিত তথ্য উদ্ধারের দাবি ওঠে। অভিযোগ, তাঁর যাতায়াতের সময়ও জানা ছিল ধৃতের। কোথায় গাড়ি রাখা হবে, পরবর্তী কর্মসূচি কী- সেই তথ্যও ছিল বলে দাবি। শুধু মুখ্যমন্ত্রী নয়, আরও কয়েকজন ভিআইপির সফরসূচির তথ্য পাওয়ার কথাও সামনে আসে। সেই নিয়েই এদিন মুখ খোলেন শুভেন্দু।
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট
শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন
আগামী সপ্তাহের শুরুতে বদলাবে রাজ্যের আবহাওয়া
সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে জোরদার তৎপরতা
নিউটাউনে চালু হল নতুন NIA থানা
বিশ্ববাংলার লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর
খুব শিগগিরই গেরুয়া রঙের নতুন ফলক দেখা যাবে
রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে তাও জানতে চেয়েছে হাইকোর্ট
জাতীয় শিক্ষানীতিতে বদলাবে বাংলার স্কুল সিলেবাস
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৬ আগস্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের