নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুরুচি সংঘের পর এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে। খেলার মাঠ সংলগ্ন একটি ঘর থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা কম্বল, ত্রিপল, শাড়ি, পোশাক, স্টোভ থেকে শুরু করে গঙ্গাসাগর মেলার প্রসাদ পর্যন্ত।
শুক্রবার বিধাননগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ দমদম পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের শ্রীভূমি খেলার মাঠের একটি ঘর থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সরকারি ত্রিপল, কম্বল, শিশু ও প্রবীণদের পোশাক, আবর্জনা ফেলার বালতি, স্টোভ, সুতির শাড়ি এবং গঙ্গাসাগর মেলার প্রসাদ ও কলসি। স্থানীয়দের দাবি, এই সমস্ত সামগ্রী মূলত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল। কিন্তু সেগুলি মানুষের হাতে পৌঁছানোর পরিবর্তে বছরের পর বছর ক্লাব সংলগ্ন ঘরে মজুত করে রাখা হয়।
ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম দীর্ঘদিন ধরেই জড়িত। বর্তমানে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তিনি ইডি হেফাজতে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ২০২৪ এবং ২০২৬ সালে গঙ্গাসাগর মেলার ভক্তদের জন্য বরাদ্দ প্রসাদও বিতরণ না করে বাক্সবন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। ফলে শুধু ত্রাণ নয়, পূণ্যার্থীদের জন্য নির্ধারিত সামগ্রীও বঞ্চিত হয়েছে প্রকৃত প্রাপকেরা।
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
বেসরকারি হাসপাতালে এবার বিনামূল্যে বেড পাওয়া যাবে
পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি
শিবির বদল নিয়ে মুখ খোলেননি সায়নী ঘোষ
বিজেপি কর্মীদের খুন করার জন্য অস্ত্র রাখা হয়েছিল বলে অভিযোগ
অভিষেকের মামলা ছাড়া তৃণমূলের বাকি সব মামলা লড়বে বলে জানান কল্যাণ
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...