নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিবাহবিচ্ছেদের সমস্ত গুজব উড়িয়ে অভিষেক বচ্চনের সঙ্গে সুখে শান্তিতে ঘর সংসার করছেন ঐশ্বর্য্য রাই। অভিষেককে বিবাহ করার পর অনেকেরই মন্তব্য ছিল বচ্চনপুত্র নিজের থেকেও অনেকবেশী কিছু পেয়েছে। বিচ্ছেদের জল্পনা প্রকাশ্যে আসতেই ফের সরব হন সেইসব নেটিজেন। যদিও সেসব এখন অতীত। শনিবার ৫২-তে পদার্পণ করলেন ঐশ্বর্য্য। জন্মদিনে অনুরাগী সহ তারকাদের থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেত্রী। এরই মাঝে প্রকাশ্যে এল অবিবাহিত ঐশ্বর্য্যের একটি সাক্ষাৎকার। যেখানে জীবনসঙ্গীকে নিয়ে বলতে শোনা গেছে তাকে।
সাক্ষাৎকারে ঐশ্বর্য্য বলেন , "সকলেই ভাবে তাদের জীবনসঙ্গী সুন্দর দেখতে হবে। এছাড়াও অনেকের অনেক স্বপ্ন থাকে। তবে সত্যিই বলতে আমার মধ্যে এসব একদম কাজ করেনা। আমি সবসময় অন্যভাবে ভাবতে ভালবাসি। আমি চাই আমার যে জীবনসঙ্গী হবে তার মন সুন্দর হওয়া উচিত। তার মধ্যে সততা , সংবেদনশীলতা , রসবোধ , বিশ্বাস এগুলো থাকবে। এগুলো থাকলেই একটা মানুষ সবথেকে সুন্দর। আমি বলছিনা সবার জীবনযাপন একদম সঠিক হবে। তবে আমি এটা চাই মানুষ যেন বেশি বিচারকের চোখে না দেখে।"
এরপর অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় প্রেমে পড়েছে কিনা? উত্তরে তিনি বলেন , "এখনও হয়ে ওঠেনি। তবে দেখা যাক। আসলে ভালবাসা একটা অত্যন্ত বিস্তৃত জিনিস এটা অনুভব করার জন্য যথেষ্ট সংবেদনশীল হওয়া উচিত। ভালোবাসা একটি আবেগ হিসেবে খুবই সুন্দর। আমরা এই উপহারটি পাওয়ার জন্য ভাগ্যবান। আমি ভীষণই ভাগ্যবতী যে ভালবাসার মত একটি সুন্দর উপহার পেয়েছি। এরপর কি হবে আমি জানিনা। তবে আমি সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই।" পুনরায় প্রকাশিত এই ভিডিও নিয়ে এক অনুরাগী বলেন , "ঐশ্বর্য্যকে একজন জীবনসঙ্গীর থেকে যা যা আশা করেছেন সবটা অভিষেক বচ্চন দিয়েছে।"
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
এই মন্তব্যের মাধ্যমে তিনি অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউতের বক্তব্যেরও পরোক্ষে জবাব দেন
শ্রেয়া কালরা জানান মাত্র ১৩ বছর বয়সে তার এক কোজিন তাকে যৌন হেনস্থা করত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত পোস্টার হাতে দেখা যাওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র
আগামী ৩০ অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন সিজন
মুক্তি পেল সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’এর ট্রেলার
আকাঙ্ক্ষার দাবি, তার তৃতীয় গোপন তথ্য সামনে এলে তিনি এবং তার পরিবার বড় সমস্যার মুখে পড়তে পারেন
ছেলের গায়ের রং ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেত্রী মানসী সেনগুপ্ত
অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
ভারতীয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৬ এর বিজয়ী হলেন ওডিশার প্রতিভাবান গায়িকা জ্যোতির্ময়ী নায়ক
‘ছবিওয়ালা’ মুক্তির পর রাহুলের শেষবারের মতো দেওয়া প্রতিক্রিয়া সামনে এসেছে, যা আবেগঘন করে তুলেছে তার অনুরাগীদের
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা
নিট বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে তিনি মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের