নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ভারতকে ফেভারিট বলে ব্যাখ্যা করলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মতে বিশ্বকাপে স্পিনাররাই বাজিমাত করে দেখাবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়।
শনিবার বোল্যান্ড পার্কে প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচের পর বিশ্বকাপ প্রসঙ্গে সৌরভ বলেন, "ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ খেলার চেয়ে বড় কিছু হতে পারে না। ভারত সব সময়ই আমার প্রিয় দল। তাদের শক্তিশালী হল স্পিন আক্রমণ। বরুণ চক্রবর্তী যদি সুস্থ থাকে, তা হলে দলের সব দিক থেকেই ভাল হবে।"
প্রথমবার কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে সৌরভ বলেন , "আমার জীবনে প্রথম বারের মতো কোচ হিসাবে কাজ করছি। তবে আমি এটা উপভোগ করছি। আসলে, আমি পার্থ জিন্দালের খুব ঘনিষ্ঠ। তাই তিনি আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন। আমি তাতে রাজি হয়ে যাই। এই নতুন দায়িত্ব থেকে শিখছি। আমি যত ম্যাচই খেলি না কেন, বা যত ম্যাচেই অধিনায়কত্ব করি না কেন, এটি সম্পূর্ণ ভিন্ন।সবথেকে বড় ব্যাপার আমি নিজেও শিখছি।"
উল্লেখ্য , ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ হওয়ায় ৪ স্পিনারকে দলে রাখা হয়েছে।একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। স্পিনারদের মধ্যে দলে রয়েছেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের