নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত সোমবার দিল্লির ৯ টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। একই ভাবে শুক্রবার সকালে রাজধানীর একাধিক স্কুলে বোমাতঙ্ক। ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে। খবর পেয়েই প্রত্যেকটি স্কুলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
সূত্রের খবর, এদিন সকালে প্রথমে দিল্লির বিটি তামিল স্কুলে বোমা রয়েছে বলে খবর আসে। এরপর আরও ২ টি স্কুলে বোমা রাখার খবর পাওয়া যায়। খবর পেয়েই পৌঁছে যান দিল্লির দমকলের আধিকারিকরা, পুলিশ, বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর। ইমেল পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ নেয় পুলিশ। সতর্ক করা হয় পড়ুয়াদের পরিবারকে। হুমকি ইমেল পাওয়ার পরই ৩ টি স্কুল থেকে পড়ুয়াদের বের করে দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফ থেকে এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরক উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভুয়ো ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা হুমকি ইমেল পাঠিয়েছে, তাঁদের উদ্দেশ্য কি? এই তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের