6a6df8d682204_Gallery_1785588191040
আগস্ট ০১, ২০২৬ বিকাল ০৭:১৮ IST

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। 'সমুদ্র মন্থন' নামে জাতীয় সামুদ্রিক অনুসন্ধান প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই উদ্যোগ ঘিরে বাড়ছে আশা। জ্বালানি ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখছে কেন্দ্র। আত্মনির্ভর ভারতের লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে নেওয়া হয় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার মধ্যে অন্যতম 'সমুদ্র মন্থন' প্রকল্প। ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত চলবে এই কর্মসূচি। এর জন্য বরাদ্দ হয়েছে ৮৪,০৮৪ কোটি টাকা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে বাস্তবায়িত হবে প্রকল্পটি। কেন্দ্রের দাবি, এতে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। বাড়বে দেশীয় তেল উৎপাদন। প্রাকৃতিক গ্যাস উত্তোলনেও মিলবে গতি।

বহুদিন ধরেই পূর্ব ভারতের সমুদ্রে তেল-গ্যাসের সম্ভাবনার কথা উঠে এসেছে। একাধিক সমীক্ষায় মিলেছে তার ইঙ্গিত। কিন্তু নানা জটিলতায় বড় পরিসরে অনুসন্ধান হয়নি। এবার সেই কাজেই নামছে কেন্দ্র। সরকারি নথি অনুযায়ী, ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বনস (ডিজিএইচ) শুরু করবে বিস্তৃত জরিপ। বঙ্গোপসাগর-সহ একাধিক উপকূলীয় এলাকায় চলবে সমীক্ষা। ব্যবহার হবে আধুনিক সিসমিক প্রযুক্তি। কাজে লাগবে গ্র্যাভিটি-ম্যাগনেটিক পদ্ধতিও। বিশেষ জাহাজ থেকে পাঠানো হবে শব্দ তরঙ্গ। সমুদ্রতলের গভীর থেকে ফিরবে প্রতিধ্বনি। সেই তথ্য বিশ্লেষণ করবেন বিজ্ঞানীরা। তারপর চিহ্নিত হবে সম্ভাব্য তেল-গ্যাসের ভাণ্ডার।

এই প্রকল্পে বড় লক্ষ্য নিয়েছে কেন্দ্র। ৬০০ মিলিয়ন মেট্রিক টনের বেশি তেল মজুতের পরিকল্পনা রয়েছে। সমুদ্রের গভীরে বাড়বে অনুসন্ধান। বৃদ্ধি পাবে দেশীয় উৎপাদন। তৈরি হবে নতুন কর্মসংস্থানও। কেন্দ্রের দাবি, এতে শক্তি পাবে 'মেক ইন ইন্ডিয়া'। আরও এগোবে 'আত্মনির্ভর ভারত' কর্মসূচি। জানা গেছে, বঙ্গ-পূর্ণিয়া ও মহানদী অববাহিকায় হবে ৪৫ হাজার লাইন কিলোমিটার জরিপ। আন্দামান অববাহিকায় চলবে ৪৩ হাজার লাইন কিলোমিটার সমীক্ষা। কৃষ্ণা-গোদাবরী অববাহিকাতেও হবে ৪৩ হাজার লাইন কিলোমিটার অনুসন্ধান। কাবেরী অববাহিকায় সমীক্ষা হবে ৩০ হাজার লাইন কিলোমিটার এলাকায়।

বিজ্ঞানীদের মতে, পাঁচটি উপকূলীয় অঞ্চল সবচেয়ে সম্ভাবনাময়। তালিকায় রয়েছে বঙ্গীয় উপকূলীয় অববাহিকা। রয়েছে মহানদী অববাহিকাও। সম্ভাবনাময় আন্দামান অববাহিকা। গুরুত্বপূর্ণ কৃষ্ণা-গোদাবরী অববাহিকাও। তালিকায় আছে কাবেরী অববাহিকাও। কোথাও গ্যাসের উপস্থিতির ইঙ্গিত মিলেছে। কোথাও রয়েছে গভীর তেল-গ্যাসের সম্ভাবনা। এই সমীক্ষার পর ছবিটা আরও পরিষ্কার হবে। এমনটাই আশা বিশেষজ্ঞদের।

আরও পড়ুন

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

কৃষকদের জন্য বড় স্বস্তি! পিএম কিষান প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্র
আগস্ট ০১, ২০২৬

আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের

প্রয়াত মাকেও অপমান করেছে, তবু ক্ষমা করলাম! যন্তর মন্তরের বিক্ষোভকারীদের বার্তা মোদির
আগস্ট ০১, ২০২৬

প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত

ভুল করেছি, ক্ষমা করুন! মোদিকে কটূক্তির পর ক্ষমা চাইলেন ১৫ বছরের তরুণী
আগস্ট ০১, ২০২৬

যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫

পেলেট গান আপনাদের আমদানি! কংগ্রেসকে তোপ জঙ্গি রশিদের
জুলাই ৩১, ২০২৬

দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের

ভারতীয়রাই পাবেন পাসপোর্ট, জানাল কেন্দ্র! তবে নাগরিকত্ব নিয়ে রইল প্রশ্ন
জুলাই ৩১, ২০২৬

বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও

কেউ ছাড় পাবে না! প্রশ্নফাঁস মাফিয়াদের ইনস্টাগ্রাম ভিডিওতে হুঁশিয়ারি মোদির
জুলাই ৩১, ২০২৬

প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক

প্রশ্ন তোলা আমার কাজ নয়! প্রশ্নফাঁসে নীরবতা নিয়ে কটাক্ষের জবাব রাঘবের
জুলাই ৩১, ২০২৬

জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন

সংসদে একফ্রেমে সৌগত–আবু তাহের , তৃণমূলের ঘরওয়াপসি জল্পনায় সরগরম রাজনীতি
জুলাই ৩০, ২০২৬

সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

পেলেট গান নিয়ে বড় মন্তব্য! সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে নতুন বিতর্ক
জুলাই ৩০, ২০২৬

পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের

জল নামলেও স্বস্তি নেই! অসমে বন্যায় এখনও জলমগ্ন ৭ জেলা, মৃত্যু বেড়ে ৭৮
জুলাই ৩০, ২০২৬

এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

এসি ঘর থেকে টেনে বের করব! শাহকে নিয়ে খাড়গের মন্তব্যে উত্তপ্ত রাজ্যসভা
জুলাই ৩০, ২০২৬

প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি

খাবার পরিবেশনে দেরি! বৌদির মুণ্ডু কেটে গাছে ঝুলিয়ে রাখল দেওর
জুলাই ৩০, ২০২৬

বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ

এক টেবিলে মোদি, ডোভাল, রাজনাথ! হঠাৎ সংসদে উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে চর্চা
জুলাই ৩০, ২০২৬

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সব দায় আমার! পেলেট গান বিতর্কে বড় বার্তা সিআরপিএফ ডিজির
জুলাই ৩০, ২০২৬

ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের