নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তাহের শুরুতেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপ বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা। সোমবার আর্থিক অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গ জুড়ে একযোগে অভিযান শুরু করল আয়কর দফতর। নিউটাউন থেকে পার্কস্ট্রিট রাজ্যের মোট ২০টি জায়গায় চলছে তল্লাশি অভিযান।
আয়কর দফতরের আধিকারিকরা সোমবার সকাল থেকেই অ্যাকশন মোডে নেমেছেন। নিউটাউনের ইকো স্পেস এলাকা, অ্যাকশন এরিয়া থ্রি এবং কলকাতার পার্কস্ট্রিটের মতন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলিতে একযোগে তল্লাশি চালানো হচ্ছে। নিউটাউনের অ্যাকশন এরিয়া থ্রির একটি অভিজাত আবাসনের টাওয়ার থ্রির রাজেন্দ্র মাথুরের ফ্ল্যাটেও আয়কর আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন।
এছাড়াও নিউটাউনের ইকো স্পেস ও পার্কস্ট্রিটের একটি অফিসে চলছে নথি যাচাই ও জিজ্ঞাসাবাদ। আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে বলে খবর। তবে এখনও পর্যন্ত তল্লাশি সংক্রান্ত নির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আনেনি আয়কর দফতর। একাধিক জায়গায় একযোগে এই আয়কর অভিযান রাজ্যজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবারের মধ্যে কমিশনের বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সিগন্যাল বিভ্রাটের জেরে বন্ধ মেট্রো পরিষেবা
যদিও কি কারণে এই তল্লাশি অভিযান সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি
রাজ্যসভার সচিবকে চিঠি বিকাশরঞ্জন ভট্টাচার্যের
শুক্রবার ভোর থেকে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
অভিযান ঘিরে বিক্ষোভে সামিল তৃণমূল কর্মী সমর্থকেরা
কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন শমীক ভট্টাচার্য
বৃহস্পতিবার ধৃত আইনজীবীকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়
আদালতের নির্দেশে খুশির হাওয়া তৃণমূলে
ভোটের মুখে বড় চাল বিজেপির
SIR এ ১৪২ ধারায় বিশেষ নির্দেশ সুপ্রিম কোর্টের
ভোটারদের নিরাপত্তায় জেলায় জেলায় টহলদারি পুলিশের
কমিশনের বক্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
রাজ্যবাসীর মঙ্গল কামনা মুখ্যমন্ত্রীর
ব্রাত্য বসুর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বির্তক
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়