নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সন্তোষ ট্রফি অভিযান সমাপ্ত বাংলার। সার্ভিসেসের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল সঞ্জয় সেনের ছেলেরা। ০-০ ব্যবধানে শেষ হলেও ট্রাইবেকারে হার স্বীকার করে বাংলা। বদলি গোলরক্ষক গৌরব শ জোড়া সেভ করেও দলকে বাঁচাতে পারেননি।
সার্ভিসেস প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে কেরালাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসে। তাই জয়ের জন্য অনেক বেশি মরিয়া ছিল তারা। থেকেই বাংলার ফুটবলারদের উপর চাপ সৃষ্টি করে সার্ভিসেস। ১৯ মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ বাংলা। এরপর প্রথমার্ধের একেবারে শেষ দিকে বাংলার জালে বল জড়িয়ে দেয় তারা। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে আকাশ হেমব্রমকে বসিয়ে দেয় সঞ্জয় সেন। রবি হাঁসদাও যথেষ্ট ফিকে ছিল। দ্বিতীয়ার্ধেও গোলের দরজা খুলতে পারেনি দুই দল। অতিরিক্ত সময়ে সার্ভিসেসের ধারাবাহিক আক্রমণে নাজেহাল অবস্থা হয় বাংলার। ১০০ মিনিটে গোললাইন সেভ করেন চাকু। এরপর আর ট্রাইবেকারে গড়ায় খেলা।
টাইব্রেকারের আগে গোলরক্ষক বদল করে বাংলা। সোমনাথের বদলে আসেন গৌরব। তিনি দু’টো সেভ করেন। তাতেই বা রক্ষা হল কোথায়? প্রথম দু’টি শট মিস করেন বাংলার ফুটবলাররা। চাকু মান্ডি ও করণ রাইয়ের মিসের পর শেষ শটে গোল করতে পারেননি নরহরি শ্রেষ্ঠা। সেখান থেকে আর কামব্যাক করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিশ্চিত করে সার্ভিসেস।
উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোলে পর্তুগালকে জেতালেন রোনাল্ডো
ছোটবেলায় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। কখনও গাড়ি ধুয়েছেন, কখনও কারখানায় শ্রমিক। সেই আলিরেজাই এখন ইরানের নকআউট স্বপ্নের সবচেয়ে বড় ভরসা
প্রথম একাদশে জায়গা পাননি। পরিবর্ত হিসেবে নেমেই জোড়া গোল। জার্মানির নকআউট নিশ্চিত করলেন ডেনিজ উন্দাভ
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা
স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল