নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ১৯৯৩ মুম্বই বিস্ফোরণে নাম জড়ায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। পাঁচ বছর জেলে কাটাতে হয়। তখন বলিউডে রীতিমত শোরগোল শুরু হয়ে গেছে। সঞ্জয় দত্ত নামটাই যেন বহু বছর ধরে বি টাউনে আতঙ্ক সৃষ্টি করেছে। এমনকি এখনও সঞ্জয়কে সমঝে চলেন অনেকেই। তবে জেলের ভেতর কেমন ছিল পরিস্থিতি , নাকি গুন্ডাদের সঙ্গেই বা কিভাবে দিন কাটাতেন , সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ছোট্ট তবে ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেতা।
জেলে থাকার সময় যখন দাড়ি গোঁফ কামাতেন তখনই এই অভিজ্ঞতা। সংশোধনাগারে যারা যাবতজীবন কারাদণ্ডে থাকেন , তাদের নানারকম কাজ করতে হয়। অনেকেই অনেককিছুতে পারদর্শী হয় বা তাদের সেই কাজে নিযুক্ত করা হয়। সঞ্জয়ের দাড়ি গোঁফ কামাতে আসেন এক কয়েদি। তবে তিনি নাকি দুটি খুনের আসামি। তার রেজার থাকত সঞ্জয়ের গলায়, কি মারাত্মক ব্যাপার। যেকোনো সময়ে প্রাণ চলে যেতে পারত অভিনেতার। জানার পর প্রায় চমকে ওঠেন সঞ্জয়।
দাড়ি কাটার সময় পরিচয় হয় দুজনের। কয়েদির নাম ছিল মিশ্র। সঞ্জয় অনেককিছুই তার কাছে জানতে চাইতেন, কথা বলতেন। এমনই একটি প্রশ্ন করেন অভিনেতা। জানতে চান ঠিক কত দিন ধরে বন্দি রয়েছেন। মিশ্র উত্তরে বলেন প্রায় ১৫ বছর হয়ে গেছে সংশোধনাগার রয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, "মিশ্র তখন আমার দাড়ি কাটছিল। হঠাৎই বলে ওঠে দুটো খুনের দায়ে জেল খাটছে। হঠাৎই আমি ওর হাত দুটো চেপে ধরি। শুনেই চমকে যাই খুনি নাকি রেজার দিয়ে আমার দাড়ি কাটছে। যারা সেই নড়কে কাটিয়ে এসেছে তারাই জানে ওই জীবন কতটা ভয়ঙ্কর।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের