নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহ শেষে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা পূর্ব রেলের। পরিকাঠামো উন্নয়ন ও রেলপথের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে আগামী শনিবার ও রবিবার একাধিক জায়গায় ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। এর জেরে দুই দিনেই শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে যাত্রীদের আগেভাগে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যবর্তী আপ ও ডাউন সাবার্বান লাইনে ব্রিজ নম্বর ৩-এ সংস্কার ও গার্ডার পরিবর্তনের কাজ করা হবে। সেই কারণে শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ওই অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নারকেলডাঙা কারশেডেও ট্রেনের যাতায়াত স্থগিত রাখা হবে। এছাড়া বালিগঞ্জ স্টেশন সংলগ্ন ডাউন প্যাসেঞ্জার লাইনে শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত আরও একটি ট্রাফিক ব্লক নেওয়া হবে।
এর ফলে শিয়ালদহ-নৈহাটি, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর, কল্যাণী সীমান্ত, ডানকুনি, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও সোনারপুর শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রী পরিষেবায় দীর্ঘমেয়াদি উন্নতি ও ভবিষ্যতে ট্রেনের গতি বৃদ্ধির লক্ষ্যেই এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের