নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরনে সাদা শাড়ি পায়ে হাওয়াই চপ্পল একসময় রাজনৈতিক মহলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের রেপ্লিকা হিসেবেই পরিচিত ছিলেন সায়নী ঘোষ। রাজ্যে পালাবদলের পর দলের হয়ে একাধিকবার লড়েওছেন তিনি। তবে সম্প্রতি লোকসভায় বিদ্রোহী শিবিরে নাম লেখানোর তালিকায় সায়নী ঘোষের নামও উঠে আসে। এরপরেই শুরু হয় বিতর্ক। দিল্লি উড়ে যাওয়ার আগে নতুন লুকে ধরা দিয়ে অবশেষে মুখ খুললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ।
পালাবদলের পর তৃণমূলের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন সায়নী ঘোষ। এমনকি গত ২ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সমর্থনে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই কার্যত জনসমক্ষে দেখা যায়নি তাকে। রাজনৈতিক অস্থিরতার আবহে যখন একের পর এক সাংসদ বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন, তখন সায়নীর নীরবতা ঘিরে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিদ্রোহী সাংসদদের স্বাক্ষরিত তালিকায় তার নাম সামনে আসে।
দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক, এনডিএকে সমর্থনের জল্পনা সবকিছুর মাঝেই কার্যত আড়ালে চলে যান সায়নী। অবশেষে রবিবার দিল্লিগামী সাংসদদের মধ্যে দেখা যায় তাকে। এদিনও সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হলেও নিজের অবস্থান স্পষ্ট করেননি সায়নী। বরং নতুন লুকে হাজির হয়ে আরও কৌতূহল বাড়িয়ে দেন। তিনি বলেন, ' এখন বলব না। যখন বলার সময় আসবে বলব। ধীরে ধীরে সব জানতে পারবেন।'
পাশাপশি, সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমি সাংবাদিকদের জবাব দেব না। জবাব দিতে হলে আমার সংসদীয় এলাকার মানুষকে দেব।' সায়নীর এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সোমবার লোকসভায় আত্মপ্রকাশ করতে চলেছে আসল তৃণমূল। তার আগে রবিবার কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দিল্লিতে বিদ্রোহী শিবিরের বৈঠক আয়োজন করা হয়েছে। সেখান থেকেই আগামী কার্যকলাপ নির্ধারিত করবেন বিদ্রোহী শিবির।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের