নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগ ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল। লোকসভায় এই ইস্যুতে মুখ খুলে কংগ্রেস ও কেন্দ্র- দুই পক্ষকেই নিশানা করলেন বারামুলার নির্দল সাংসদ ইঞ্জিনিয়র রশিদ। তাঁর বক্তব্য ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে।
লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তোলেন রশিদ। এরপর কাশ্মীরের উদাহরণ দেন। তাঁর দাবি, কাশ্মীরে পেলেট গানের ব্যবহার শুরু হয়েছিল কংগ্রেস আমলে। তখন ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোটে সরকার ছিল। ২০১০ থেকে ২০১৬ সালের সময়ের কথাও তুলে ধরেন তিনি। রশিদের অভিযোগ, তখন আলোচনার পথ নেওয়া হয়নি। বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করা হয়েছিল।
তাঁর দাবি, সেই সময় প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছিল। শত শত কাশ্মীরি তরুণ চোখের আলো হারিয়েছিলেন। অনেকে গুরুতর জখম হয়েছিলেন। এরপর কেন্দ্রকেও আক্রমণ করেন তিনি। প্রশ্ন তোলেন, দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনের ক্ষেত্রে এক রকম নীতি নেওয়া হয়। কিন্তু কাশ্মীরে কেন অন্য আচরণ করা হয়? সেখানে কেন আলোচনার বদলে কঠোর ব্যবস্থা নেওয়া হয়? সেই প্রশ্নও তোলেন তিনি।
নিট প্রশ্নফাঁস ও পড়ুয়াদের আন্দোলনের প্রসঙ্গও টানেন রশিদ। তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত ইতিবাচক। সোনম ওয়াংচুকের অনশন ভাঙানোও ভালো পদক্ষেপ। তবে কাশ্মীরের ক্ষেত্রেও একই মনোভাব দেখানো উচিত। একইভাবে সংলাপের পথ খোলা রাখা দরকার বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, ২০ জুলাই যন্তর মন্তরে পড়ুয়াদের সংসদ অভিযানে উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। র্যাফের বিরুদ্ধে পেলেট গান ছোড়ার অভিযোগও সামনে আসে। এই ঘটনা নিয়ে সংসদে সরব হন রাহুল গান্ধী। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দাবি করেন। যদিও কেন্দ্র জানায়, পুলিশ কেবল কাঁদানে গ্যাস ব্যবহার করেছিল। কোনও গুলি চালানো হয়নি। সেই বিতর্কের মধ্যেই কংগ্রেসকে নিশানা করেন ইঞ্জিনিয়র রশিদ।
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক
জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন
সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের
এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি
বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের
মাওবাদী প্রভাবমুক্ত দেশের দাবি কেন্দ্রের, তবে একটি জেলায় এখনও নজরদারি চালিয়ে যাওয়ার পরামর্শ
নতুন বিক্ষোভের হুঁশিয়ারির পর যন্তর মন্তরে র্যাফ মোতায়েন
বিপজ্জনক সার্কাস প্রদর্শনীতে মর্মান্তিক পরিণতি যুবকের
বন্যার তাণ্ডবেও মানবিকতার জয়! নিজের পরিবার সরিয়ে রেখে উদ্ধার করলেন হাজার হাজার মানুষ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের