নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতীয় পাসপোর্ট নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নাগরিকত্বের প্রশ্নও। সংসদে কেন্দ্র জানাল, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পাসপোর্ট পাওয়ার যোগ্য। কিন্তু পাসপোর্টই নাগরিকত্বের শেষ প্রমাণ কি না, তা স্পষ্ট করেনি সরকার। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রইল।
বৃহস্পতিবার রাজ্যসভায় পাসপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ আবদুল ওয়াহাব। তিনি একাধিক বিষয় জানতে চান। তাঁর প্রথম প্রশ্ন ছিল, ভারতীয় পাসপোর্ট কি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ? এছাড়াও জানতে চাওয়া হয়, পাসপোর্ট পাওয়ার যোগ্যতার নিয়ম কী। বিদেশি নাগরিকত্ব নিলে ভারতীয় নাগরিকত্বে কী প্রভাব পড়ে, সেই প্রশ্নও ওঠে। পাশাপাশি নতুন করে ভারতীয় নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াও জানতে চাওয়া হয়।
জবাবে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি জানান, নির্দিষ্ট নিয়ম মেনেই পাসপোর্ট দেওয়া হয়। আবেদনকারীর তথ্য যাচাই করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ‘পাসপোর্ট আইন, ১৯৬৭'-এর অধীনেই ভারত সরকার পাসপোর্ট ইস্যু করে। বিদেশ ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের এই নথি দেওয়া হয় বলেও জানান তিনি। তবে পাসপোর্টকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ বলা হবে কি না, সেই বিষয়ে সরাসরি উত্তর দেয়নি কেন্দ্র। হ্যাঁ বা না - কোনও অবস্থানই স্পষ্ট করা হয়নি। তাই নাগরিকত্ব প্রমাণের বিষয়টি এখনও জটিল রয়ে গেল।
এর আগে গত জুন মাসে পাসপোর্ট দিবসেও এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিদেশ মন্ত্রকের তরফে তখন বলা হয়েছিল, পাসপোর্ট হল বিদেশ ভ্রমণের নথি। এটি নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে ভারতীয় নাগরিকত্বের নির্দিষ্ট প্রমাণ কোনটি।এদিন সংসদে কেন্দ্র ফের জানায়, ভারতীয় পাসপোর্ট পাওয়ার অধিকার শুধু ভারতীয় নাগরিকদেরই রয়েছে। কিন্তু নাগরিকত্বের চূড়ান্ত স্বীকৃতি হিসেবে পাসপোর্টকে ধরা হবে কি না, তা পরিষ্কার করেনি সরকার। ফলে নাগরিকত্বের প্রমাণ নিয়ে প্রশ্ন থেকেই গেল।
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক
জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন
সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের
এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি
বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের
মাওবাদী প্রভাবমুক্ত দেশের দাবি কেন্দ্রের, তবে একটি জেলায় এখনও নজরদারি চালিয়ে যাওয়ার পরামর্শ
নতুন বিক্ষোভের হুঁশিয়ারির পর যন্তর মন্তরে র্যাফ মোতায়েন
বিপজ্জনক সার্কাস প্রদর্শনীতে মর্মান্তিক পরিণতি যুবকের
বন্যার তাণ্ডবেও মানবিকতার জয়! নিজের পরিবার সরিয়ে রেখে উদ্ধার করলেন হাজার হাজার মানুষ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের