নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিতর্কে জড়ানো তরুণী ক্ষমা চাইলেন। একটি ভিডিও বার্তায় গোটা দেশের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন তিনি। দাবি করেছেন, ভুল বুঝে এমন মন্তব্য করেছিলেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। পাশাপাশি তাঁর বয়স নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
যন্তর মন্তরে আন্দোলনের সময় মোদি সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে ওই তরুণীর বিরুদ্ধে। এরপর দায়ের হয় জিরো এফআইআর। একটি ভিডিওতে তাঁকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, তাঁর বয়স মাত্র ১৫ বছর। আন্দোলনকারীদের কথায় প্রভাবিত হয়েই এমন মন্তব্য করেছিলেন বলে জানান তিনি। নিজের বক্তব্যের জন্য অনুতপ্ত বলেও জানান তরুণী। তাঁর কথায়, জীবনে এটাই প্রথম ও শেষ ভুল। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, নিজের কাজের জন্য তিনি লজ্জিত।
তবে তিনি নিজেকে নাবালিকা বলে দাবি করলেও এফআইআরে তাঁর বয়স ২৫ বছর উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। একটি সংবাদমাধ্যমের সূত্রে এই তথ্য সামনে এসেছে। ফলে তাঁর প্রকৃত বয়স নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যেই শুক্রবার রাতে ছাত্র ও যুব সমাজের উদ্দেশে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও তাঁর বিরুদ্ধে করা অপমানজনক মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে। মোদি জানান, তাঁকে ও তাঁর প্রয়াত মাকে নিয়েও কটূক্তি করা হয়েছে। তবে সেই বিষয়টি ক্ষমার চোখেই দেখছেন বলে জানান প্রধানমন্ত্রী।
তাঁর বার্তা, অপমান বা বিদ্বেষ কোনও সমস্যার সমাধান নয়। সবাইকে একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।পাশাপাশি আন্দোলনরত তরুণদের নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, কেউ কেউ ভুল পরামর্শের কারণে বিভ্রান্ত হয়েছে। তবে ভুল শুধরে নেওয়ার সুযোগ সবসময় থাকে। জীবনের অভিজ্ঞতা মানুষকে বারবার সংশোধনের সুযোগ দেয় বলেও জানান তিনি। একই সঙ্গে সমাজের কাছেও আবেদন করেন, তরুণদের ভুল ক্ষমা করে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক।
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক
জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন
সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের
এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি
বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের
মাওবাদী প্রভাবমুক্ত দেশের দাবি কেন্দ্রের, তবে একটি জেলায় এখনও নজরদারি চালিয়ে যাওয়ার পরামর্শ
নতুন বিক্ষোভের হুঁশিয়ারির পর যন্তর মন্তরে র্যাফ মোতায়েন
বিপজ্জনক সার্কাস প্রদর্শনীতে মর্মান্তিক পরিণতি যুবকের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের