নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রের নতুন উদ্যোগ ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আনা সংশোধনী বিল নিয়ে সংসদে শুরু হয়েছে আলোচনা। এই আবহেই প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার লোকসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল নিয়ে আলোচনা হয়। বিলটি পাশ হওয়ার পরদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রশ্নফাঁস ও পেপার মাফিয়াদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানান তিনি। মোদি বলেন, দশকের পর দশক ধরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে প্রশ্নফাঁসের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, দ্রুত পদক্ষেপ ও বিভিন্ন রাজ্যের পরামর্শ নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
পাশাপাশি শিক্ষাক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য - দুই স্তরেই পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রী। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রযুক্তির আরও বেশি ব্যবহারের উপর জোর দেন তিনি। তাঁর বার্তা, যারা দেশের শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে, সেই প্রশ্নফাঁস চক্র ও পেপার মাফিয়াদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা প্রয়োজন।
বুধবার বিল নিয়ে আলোচনা চলাকালীন লোকসভায় উত্তেজনা ছড়ায়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। তবে সেই সময় লোকসভায় উপস্থিত ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী। রাহুলের মন্তব্যের পরই বিল নিয়ে ভোটাভুটি শুরু হয়। ধ্বনি ভোটে বিল পাশ হয়। সেই সময় বিরোধীরা ওয়াকআউট করেন। কয়েকদিনের মধ্যেই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে।
এর আগে মধ্যরাতে ভিডিও বার্তা দিয়ে আলোচনায় এসেছিলেন প্রধানমন্ত্রী। মাত্র ১২ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে সেই ভিডিওর ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। লাইক পড়ে দেড় কোটির বেশি। কমেন্টের সংখ্যাও পৌঁছে যায় ১৩ লক্ষের উপরে। পরদিন ফের ভিডিও প্রকাশ করেন মোদি। সেখানে তরুণদের প্রতিক্রিয়া ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান তিনি।
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন
সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের
এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি
বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের
মাওবাদী প্রভাবমুক্ত দেশের দাবি কেন্দ্রের, তবে একটি জেলায় এখনও নজরদারি চালিয়ে যাওয়ার পরামর্শ
নতুন বিক্ষোভের হুঁশিয়ারির পর যন্তর মন্তরে র্যাফ মোতায়েন
বিপজ্জনক সার্কাস প্রদর্শনীতে মর্মান্তিক পরিণতি যুবকের
বন্যার তাণ্ডবেও মানবিকতার জয়! নিজের পরিবার সরিয়ে রেখে উদ্ধার করলেন হাজার হাজার মানুষ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের