নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দিল্লির ছাত্র আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগ ঘিরে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। জনস্বার্থ মামলার শুনানিতে এই বিষয়টি উঠে আসে। ছররা অস্ত্রের ব্যবহার নিয়ে আদালত স্পষ্ট মত জানায়। একইসঙ্গে বর্তমান নিয়ম খতিয়ে দেখারও ইঙ্গিত দেয় শীর্ষ আদালত। এই মন্তব্যের পর নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলার শুনানি হয়। ছররায় আহত দুই পড়ুয়া ও এক প্রাক্তন আইপিএস আধিকারিক এই জনস্বার্থ মামলা দায়ের করেন। আবেদনকারীদের দাবি ছিল, ভিড় নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ সিআরপিএফের র্যাফকে নামায়। অভিযোগ, কোনও সতর্কতা ছাড়াই পেলেট গান ব্যবহার করা হয়েছিল। তাই এই অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ করার আবেদনও জানানো হয়। তবে সেই দাবি গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি বলেন, অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে নির্দিষ্ট নির্দেশিকা তৈরির আবেদন করা হলে তা বেশি উপযুক্ত হতো। বিচারপতি জয়মাল্য বাগচীও জানান, আবেদন কিছুটা সংশোধন করা হলে বর্তমান নিয়মগুলি আদালত পরীক্ষা করে দেখতে পারে। একইসঙ্গে আদালত জানায়, অভূতপূর্ব বা ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশ ছররা ব্যবহার করতে পারে। তবে তার যথাযথ কারণ থাকতে হবে। ইচ্ছাকৃত বা অযৌক্তিক ব্যবহারের অভিযোগ প্রমাণ-সহ তুলে ধরতে হবে আবেদনকারীদের।
আদালত আরও নির্দেশ দিয়েছে, ছাত্র আন্দোলনের সময় র্যাফ কত অস্ত্র ও কত কার্তুজ ব্যবহার করেছে, তার সম্পূর্ণ হিসাব সংরক্ষণ করতে হবে। এদিকে এই বিতর্কের মধ্যেই সম্প্রতি সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, কর্তব্য পালনের সময় সদুদ্দেশ্যে নেওয়া পদক্ষেপের দায় তিনি নেবেন। যদিও পেলেট গান ব্যবহার নিয়ে তিনি আলাদা করে কোনও মন্তব্য করেননি।
এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি
বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের
মাওবাদী প্রভাবমুক্ত দেশের দাবি কেন্দ্রের, তবে একটি জেলায় এখনও নজরদারি চালিয়ে যাওয়ার পরামর্শ
নতুন বিক্ষোভের হুঁশিয়ারির পর যন্তর মন্তরে র্যাফ মোতায়েন
বিপজ্জনক সার্কাস প্রদর্শনীতে মর্মান্তিক পরিণতি যুবকের
বন্যার তাণ্ডবেও মানবিকতার জয়! নিজের পরিবার সরিয়ে রেখে উদ্ধার করলেন হাজার হাজার মানুষ
পড়ুয়াদের আন্দোলন ঘিরে নতুন বিতর্ক, লোকসভায় জিতেন্দ্র সিংয়ের বক্তব্যে ফের মুখোমুখি শাসক-বিরোধী
সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ করল শীর্ষ আদালত, কোল ব্লক বরাদ্দ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ মেলেনি
রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে সরব বিজেপি, উত্তপ্ত হয়ে উঠল লোকসভা
অপব্যবহার রুখতে নতুন নীতি, একজন আধিকারিকের জন্য একটিই সরকারি গাড়ির সিদ্ধান্ত মোদি সরকারের
ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্যসভা, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার বক্তব্যে শুরু রাজনৈতিক তরজা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের