নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্বস্তি ফেরেনি। এখনও রাজ্যের সাতটি জেলা বন্যার কবলে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। এরই মধ্যে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ আরও বেড়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, এখনও ৭টি জেলা বন্যাকবলিত। ৩ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ৫৫০টি গ্রাম এখনও জলের তলায়। প্রায় ২১ হাজার ৫২৩ হেক্টর কৃষিজমির ফসল নষ্ট হয়েছে। গত কয়েক দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছিল। তাই কয়েকটি এলাকায় জল নামতে শুরু করেছে। তবে প্রান্তিক অঞ্চলের দুর্ভোগ এখনও কাটেনি। এরই মধ্যে মৌসম ভবন নতুন সতর্কতা জারি করেছে। আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী তিন দিনের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে অসমের তিনসুকিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। অসম সরকারের দাবি, এবারের ভয়াবহ বন্যার অন্যতম কারণ নাগাল্যান্ডে অস্বাভাবিক বৃষ্টিপাত। বিশেষ করে মোকোকচুং জেলায় ১৯ জুলাই স্বাভাবিকের তুলনায় ৪৯৩ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে। ওখা এলাকায় ১০৮ শতাংশ ও মন জেলায় ৪৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। উঁচু এলাকা থেকে নেমে আসা সেই বিপুল জলেই অসমের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
অসম সরকারের বক্তব্য, 'নাগাল্যান্ডে অস্বাভাবিক বৃষ্টির জেরেই উঁচু এলাকা থেকে বিপুল জল নেমে এসেছে। তার প্রভাবেই অসমের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতির উপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে'।
প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি
বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের
মাওবাদী প্রভাবমুক্ত দেশের দাবি কেন্দ্রের, তবে একটি জেলায় এখনও নজরদারি চালিয়ে যাওয়ার পরামর্শ
নতুন বিক্ষোভের হুঁশিয়ারির পর যন্তর মন্তরে র্যাফ মোতায়েন
বিপজ্জনক সার্কাস প্রদর্শনীতে মর্মান্তিক পরিণতি যুবকের
বন্যার তাণ্ডবেও মানবিকতার জয়! নিজের পরিবার সরিয়ে রেখে উদ্ধার করলেন হাজার হাজার মানুষ
পড়ুয়াদের আন্দোলন ঘিরে নতুন বিতর্ক, লোকসভায় জিতেন্দ্র সিংয়ের বক্তব্যে ফের মুখোমুখি শাসক-বিরোধী
সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ করল শীর্ষ আদালত, কোল ব্লক বরাদ্দ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ মেলেনি
রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে সরব বিজেপি, উত্তপ্ত হয়ে উঠল লোকসভা
অপব্যবহার রুখতে নতুন নীতি, একজন আধিকারিকের জন্য একটিই সরকারি গাড়ির সিদ্ধান্ত মোদি সরকারের
ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্যসভা, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার বক্তব্যে শুরু রাজনৈতিক তরজা
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালীন সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট, তদন্তে নেমে কড়া পদক্ষেপ পুলিশের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের