নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকালের ব্যস্ত সময়ে নিত্যযাত্রীদের নাজেহাল অবস্থা। উপচে পড়া ভিড়, গন্তব্যে পৌঁছতে দীর্ঘ বিলম্ব, আর তার সঙ্গে গরমে ঘেমে-নেয়ে একাকার যাত্রীরা। শিয়ালদহ মেইন লাইনে মেগা পাওয়ার ব্লকের জেরে রবিবার সকাল থেকেই চরম ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার রেলযাত্রী।
পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে ৬ ও ৭ জুন বড়সড় ট্রাফিক এবং পাওয়ার ব্লকের ঘোষণা আগেই করেছিল রেল। সেই অনুযায়ী একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং বহু ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলছে। রবিবার সকাল থেকেই দমদম ও বিধাননগর স্টেশনের মুখে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীদের ক্ষোভ বাড়তে থাকে।
অভিযোগ, অনেক ক্ষেত্রে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত ট্রেন আটকে রাখা হচ্ছে। ফলে সোদপুর থেকে শিয়ালদহ পৌঁছতে যেখানে সাধারণত কম সময় লাগে, সেখানে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় করতে হচ্ছে যাত্রীদের। ট্রেনের কামরাগুলিতে ছিল উপচে পড়া ভিড়। দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না অনেক ট্রেনে। একে অপরের গায়ে গা লাগিয়ে যাত্রা করতে হয়েছে নিত্যযাত্রীদের। গরম ও আর্দ্র আবহাওয়ায় পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে।
রেল সূত্রে জানা গেছে, দুপুর ১টার মধ্যে কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা। রেল কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়েছিল যে এই পাওয়ার ব্লকের ফলে পরিষেবা কিছুটা ব্যাহত হতে পারে। যাত্রীদের কাছে আগাম দুঃখপ্রকাশও করা হয়েছিল। তবুও সপ্তাহান্তের সকালে এমন দুর্ভোগে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে যাত্রী মহলে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের