নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গত কয়েক মাস ধরে বিশেষ নিবিড় সংশোধন ঘিরে চলা টানাপোড়েনের অবসান ঘটিয়ে শনিবার প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। ধাপে ধাপে সামনে আসছে পরিসংখ্যান। দক্ষিণ কলকাতায় ৩ হাজার ২০৭ জনের নাম বাদ যাওয়ার খবর মিলতেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
কমিশন সূত্রে জানা গেছে, দক্ষিণ কলকাতায় চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ৩ হাজার ২০৭ জনের নাম। এর আগে খসড়া তালিকায় ওই জোনে প্রায় ২ লক্ষ ১৬ হাজার নাম বাদ গিয়েছিল। রাজ্যজুড়ে চূড়ান্ত তালিকায় আপাতত ৭ লক্ষের বেশি নাম ‘ডিলিটেড’ হিসেবে চিহ্নিত হয়েছে।
উল্লেখ্য, খসড়া তালিকা প্রকাশের সময়ই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে বর্তমানে রাজ্যে ৬৫ লক্ষের বেশি নাম বাদ গেছে বলে কমিশন সূত্রে খবর। এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন দল ইতিমধ্যেই তালিকা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। SIR প্রক্রিয়ার এই চূড়ান্ত ফল রাজ্যের ভোটার পরিসংখ্যানে বড় পরিবর্তন আনল। যদিও কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত ভাবে কিছু জানানো হয়নি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের