নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ঘিরে রাজ্য রাজনীতিতে যখন তীব্র চাপানউতোর চলছে, ঠিক সেই আবহেই ফের চাঞ্চল্য। এবার শুনানির নোটিশ পেলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। বিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এনেছেন তিনি।
শুক্রবার ডিপিএস রুবি পার্ক স্কুলে SIR সংক্রান্ত শুনানিতে হাজিরা দিতে হবে হুমায়ুন কবীরকে। বিধায়কের দাবি, ২০০২ সালে ভোটার তালিকায় তার নাম না থাকার কারণেই এই নোটিশ এসেছে। সেই সময় তিনি ইউরোপে ছিলেন বলেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছেন হুমায়ুন কবীর।
ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সোশাল মিডিয়ায় করা পোস্টে হুমায়ুন কবীর জানান, শুনানিতে তিনি তার আইপিএস হিসেবে নিয়োগপত্র ও পিপিও জমা দেবেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষের সুরে তিনি লেখেন, 'এবার দেখি ভোটার তালিকায় নাম তুলতে পারি কিনা।' এমনকি পোস্টের শেষে নির্বাচন কমিশনকে ‘কুর্নিশ’ জানাতেও দেখা যায় তাকে।
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের