69206b18b1b92_IMG-20251121-WA0007
নভেম্বর ২১, ২০২৫ বিকাল ০৭:৫৫ IST

শিক্ষার অভাবে SIR ফর্ম পূরণে বাঁধা , দিনমজুরদের একমাত্র ভরসা পঞ্চায়েত সদস্য

নিজস্ব প্রতিনিধি ,মালদহ - রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া।ফর্ম পূরণের জন্য বহু মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।তবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বেশিরভাগ গ্রামীণ মানুষদের। তাই বিনামূল্যে ফর্ম পূরণ করতে ব্যস্ত পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্যের এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন।

স্থানীয় সূত্রের খবর , SIR ফর্ম পূরণ করার জন্য হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ধুমসাডাঙ্গা গ্রামে নেই কোনও শিক্ষিত মানুষ।এই গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস।হতদরিদ্র পরিবারগুলোর নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।কেউ ভিন রাজ্যে আবার কেউ এলাকায় দিনমজুরি করে সংসার চালান।অর্থাভাবে ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারেন না।তাই এই গ্রামের ফর্ম পূরণ করার জন্য একমাত্র ভরসা গ্রাম পঞ্চায়েত সদস্য। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশ্র হরিশ্চন্দ্রপুর এলাকার একমাত্র শিক্ষিত যুবক। তিনি মোট  ৭৫০ টি SIR ফর্ম একাই পূরণ করছেন। তাতে গ্রামের বহু মানুষ স্বস্তি লাভ করেছে।

হরিশ্চন্দ্রপুর এলাকার পঞ্চায়েত সদস্য বিজয় মিশর জানিয়েছেন ,"এই গ্রামে শিক্ষিত বলতে আমি একাই।তাই ফর্ম পূরণ করার শুরুর দিন সকাল থেকে থেকে রাত অবধি কখনো বাড়ি গিয়ে ,আবার কখনো নিজের বাড়িতে থেকে মোট ৭৫০ জন মানুষের ফর্ম ফিল আপ করেছি।পেটের দায়ে এখানে মানুষ পড়াশোনা করতে পারে না,তাই তাদের পাশে দাঁড়িয়েছি ।এখানের  ছেলে - মেয়েদের পড়াশোনার জন্যেও উদ্যোগ নিয়েছি তবে একার পক্ষে সব দিক সামলে উঠতে পারছি না।"

ধুমসাডাঙ্গা গ্রামের এক বাসিন্দা চঞ্চলা দাস জানিয়েছেন,"আমাদের গ্রামে যেহেতু পড়াশোনা নেই তাই এই পঞ্চায়েত সদস্যই আমাদের ভরসা। আমার একটা ছেলে ও দুটো মেয়ে রয়েছে ,গরিব হওয়ার কারণে কোনো সন্তানই পড়াশোনা শিখতে পারেনি।পড়াশোনা করতে গেলে অনেক টাকার দরকার তাই পড়ানো সম্ভব নয়।তাই সবাই মূর্খ থেকে গেছে।কিন্তু এই মেম্বার আমাদের জন্য জানে-পরাণে করছে।"

ধুমসাডাঙ্গা গ্রামের আরও এক বাসিন্দা নন্দ রবি দাস জানিয়েছেন,"মেম্বারই আমাদের একমাত্র ভরসা। গ্রামের কোনো মানুষ পড়ালেখা না জানায় তিনি সকাল থেকে রাত অবধি আমাদের ফর্ম পূরণে ব্যস্ত।শুধু তাই নয় গ্রামের যে কোনো কাজেই আমরা মেম্বারকে ভরসা করি,তিনি আমাদের সব সমস্যায় ঝাঁপিয়ে পরেন।"

আরও পড়ুন

রাখির সুতোয় সম্প্রীতির বন্ধন, ভেদাভেদ ভুলে মিলন উৎসব দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরে
আগস্ট ২৭, ২০২৬

রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব

রাস্তা বেহাল, সন্ধ্যা হলেই অন্ধকার! মণ্ডলপাড়ায় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
আগস্ট ২৭, ২০২৬

পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভাইয়ের হাতে নয়, রাখি এবার গাছের গলায়! পরিবার ভেবে সবুজকে বাঁচানোর শপথ খুদেদের
আগস্ট ২৭, ২০২৬

রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ

বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের , রাজনৈতিক চাপানউতোর বারুইপুরে
আগস্ট ২৭, ২০২৬

বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪

 

চোলাই রুখতে চেলাকাঠ হাতে রাতপাহারা, মহিলাদের প্রতিরোধে বাইক ফেলে পালাল কারবারি
আগস্ট ২৭, ২০২৬

চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা

মেয়েদের শাসন করাই দায় , পড়াশোনায় মন দিতে বলায় পুলিশকে ফোন অষ্টম শ্রেণির ছাত্রী
আগস্ট ২৭, ২০২৬

বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর

হেলমেট ছাড়াই বাইকে সওয়ার, লরিকে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
আগস্ট ২৭, ২০২৬

দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন

মানস সরোবরের পথে হড়পা বানের তাণ্ডব, খোঁজ নেই বারাসাতের সুস্মিতার
আগস্ট ২৭, ২০২৬

চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার

চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
আগস্ট ২৭, ২০২৬

চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান

একসঙ্গে ছয় সন্তানের কিলবিল! শান্তিপুরের সরকারি হাসপাতালে অভূতপূর্ব ঘটনা
আগস্ট ২৭, ২০২৬

একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা

এক ব্যাগে ১৩৩ মোবাইল! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ল যুবক
আগস্ট ২৭, ২০২৬

এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক

ট্রেনে চেপেই মাদক পাচার! রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার ৪২ কেজি গাঁজা
আগস্ট ২৭, ২০২৬

রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন

গভীর রাতে কামালগাছি বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা , বেপরোয়া গতির বলি ২
আগস্ট ২৭, ২০২৬

বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির

 

ব্যারাকপুর থেকে এবার এইমসের পথে চলবে মেট্রো ! বড় পরিকল্পনার ইঙ্গিত অর্জুন সিংয়ের
আগস্ট ২৭, ২০২৬

ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি

ব্যাগ খুলতেই মিলল মানুষের খুলি! শোরগোল গঙ্গাসাগরে
আগস্ট ২৭, ২০২৬

নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের

 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের