নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগ দুর্নীতি মামলায় ফের তদন্তের কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির পর এবার ইডির তলবে সোমবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হতে পারেন বলেই মনে করা হচ্ছে।
সোমবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বেলা ১১টার কিছু আগে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি। ইডি সূত্রে জানা গেছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তার বয়ান রেকর্ড করা হবে এবং মামলার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে।
বিশেষ করে তদন্তকারীদের নজরে রয়েছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামের সংস্থাটি। যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে এসেছে। ইডির অভিযোগ, শিক্ষা সংক্রান্ত দুর্নীতির বিপুল অঙ্কের অর্থ এই সংস্থার মাধ্যমে লেনদেন হয়েছে এবং বেআইনি অর্থ সাদা করারও চেষ্টা করা হয়েছে। সেই অভিযোগের সূত্র ধরেই একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেককে। যদিও শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন তৃণমূল নেতা।
অভিষেকের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে এবং তার পরিবারের নাম মামলায় জড়ানো হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা চলছে বলেও একাধিকবার অভিযোগ তুলেছেন তিনি। এই মামলায় বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও আইনি রক্ষাকবচ নেই। ফলে তদন্তের প্রয়োজনে তাকে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারছে ইডি।
আমন্ত্রণ পেলেন তৃণমূল-বাম-কংগ্রেস-বিজেপি নেতারা
শীঘ্রই চালু হবে যুবশক্তি
ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা মমতার বাড়িতে যান অভিষেক
প্রায় চার ঘন্টা জেরার পর সিআইডি দফতর ছাড়েন কুণাল ঘোষ
সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন কাকলি পুত্র
ফের ডিম হামলার মুখে সব্যসাচী দত্ত
নতুন চেয়ারপার্সন করা হয়েছে উপাসনা চৌধুরীকে
রেশনে এবার কড়া নজরদারি! ভুয়ো উপভোক্তা ছাঁটাইয়ের ঘোষণায় ছড়াল তীব্র চাঞ্চল্য
সুদীপকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কল্যাণের
রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সায়নী ঘোষ
শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৪ জনকে
২২ জন সাংসদের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে
দুপুরে হাজিরা দেওয়ার কথা কুণাল ঘোষের
পরে মমতা ব্যানার্জীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়
সায়নী ঘোষকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অর্ণব বন্দোপাধ্যায়কে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...