নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শুক্রবার সকালে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা উত্তোলনের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মোট ২৪টি ঠিকানায় হানা দিয়েছে ইডি। একই সময়ে আর্থিক প্রতারণা মামলায় শহরের আরও চারটি জায়গায় অভিযান চালায় সিবিআই।
দীর্ঘদিন ধরেই কয়লা পাচার ও টেন্ডার দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে ইডি। সেই মামলার সূত্র ধরেই শুক্রবার সকাল থেকে কলকাতার সল্টলেক, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, হাওড়া সহ ঝাড়খণ্ডের একাধিক গুরুত্বপূর্ণ ঠিকানায় তল্লাশি শুরু করে ইডি আধিকারিকরা। প্রতিটি দলে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযুক্ত ব্যবসায়ী, ঠিকাদার ও কয়লা মাফিয়াদের বাড়ি অফিস লক্ষ্য করেই অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তল্লাশিতে নাম থাকা ঠিকানাগুলির মধ্যে রয়েছে বিসিসিএলের ঠিকাদার ও কয়লা ব্যবসায়ী এলবি সিংয়ের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। তল্লাশির তালিকায় রয়েছেন কুখ্যাত কয়লা মাফিয়া নরেন্দ্র খারকাও যিনি এর আগে দিল্লিতে তলব হয়েছিলেন কয়লা মামলায়। তার বাড়িতেও শুক্রবার সকাল থেকে ইডির তল্লাশি চলে।
অন্যদিকে, কলকাতায় সমান্তরালভাবে চারটি ঠিকানায় আর্থিক প্রতারণা মামলায় তল্লাশি চালায় সিবিআই। অধিকাংশ বাড়ি ও অফিস বন্ধ থাকায় বেশ কিছু জায়গায় দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় তদন্তকারীদের। পরে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তালা ভেঙে তল্লাশি শুরু হয়।
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...