নিজস্ব প্রতিনিধি, ব্রিসবন - দেশের হয়ে ফের জলে উঠলেন গ্লেন ম্যাক্সওয়েল। শনিবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। নেপথ্যে গ্লেন ম্যাক্সওয়েলের মারকুটে ইনিংস। ১ বল বাকি থাকতেই বাজিমাত করল আয়োজক শিবির। ২-১ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অনবদ্য ব্যাটিং ডেওয়াল্ড ব্রেভিসের। ২৬ বলে ৫৩ রানের ইনিংসে খেলেন তিনি। এরপর রসি ভ্যান্ডার ডুসে মূল্যবান ৩৮ রান করেন। দশম ওভারে অ্যারন হার্ডিকে চারটে ছয় মারেন ব্রেভিস। তার মধ্যে একটা ১০০ মিটারের ছক্কা হাঁকান। প্রথম তিনটে নো লুক শট মারেন বেবি এবি।
দুই তারকার লড়াই ভেস্তে দেন গ্লেন ম্যাক্সওয়েল। দক্ষিণ আফ্রিকার দেওয়া রান তাড়া করার উদ্দেশ্যে নেমে মারকুটে ভঙ্গিমায় শুরু করে মিচেল মার্শ। অন্যদিকে একপ্রান্ত ধরে রাখেন ট্রাভিস হেড। তবে হেড আউট হওয়ার পরেই তাসের ঘরের মত ভেঙে পড়ে অজি শিবির। ৩৭ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন মার্শ।
টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাক্সওয়েলকে চেনেন না এমন কেউই নেই। যেকোনো সময় বিধ্বংসী হয়ে উঠতে পারেন। তবে সাম্প্রতিক ছন্দ অনুযায়ী হয়তো কেউই ভাবেননি এমন ঝড় উঠতে পারে। ঝড় তুলে দক্ষিণ আফ্রিকার ঘাটি উড়িয়ে দিয়েছেন তিনি। বেন ডোয়ারশুইসকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন। ডোয়ারশুইস মাত্র ১ রান করেন। বাকি রান ম্যাক্সওয়েলের। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। দুটো চার মেরে রান তুলে নেন ম্যাক্সওয়েল। ৮টা চার ও ২টো ছক্কার সাহায্যে ৩৬ বলে অপরাজিত ৬২ রান করেন ম্যাক্সওয়েল।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের