নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সেরা গায়ক কৈলাশ খের। শনিবার ভারতীয় সেনা নামে একটি গান মুক্তি পেয়েছে। যেখানে মূল কন্ঠে রয়েছেন কৈলাশ খের। এবার তারই সঙ্গে যোগ দিলেন ক্যাবিনেট মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিং। এতদিন রাজনীতির মঞ্চেই দেখা গেছে তাদের। এবার গানের মাঝে তুলে ধরা হল তাদের পংক্তি।
সম্প্রতি ভারতীয় সেনাকে উৎসর্গ করে একটি গান গেয়েছেন কৈলাস। এই দেশাত্মবোধক গানের মধ্যে অন্য ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। সেনাবাহিনীকে নিয়ে তৈরি কৈলাসের এই দেশাত্মবোধক গানের মাঝে একাধিক জায়গায় উল্লেখ রয়েছে দুই মন্ত্রীর বক্তব্যের।
কৈলাশ খের বলেছেন, "আমি সেনাদের যন্ত্রণা নিয়ে বা ত্যাগ নিয়ে কথা বলতে চাই না। ভারতীয় সেনার যে প্রবল শক্তি ও আত্মবিশ্বাস রয়েছে সেটাই তুলে ধরতে চেয়েছি। ভারতীয় সেনার শক্তি যে কতখানি, তা সারা বিশ্বের কাছেই এখন স্পষ্ট।"
গানটির মধ্যে সেনাবাহিনীর প্রতি দুই মন্ত্রীর বেশকিছু উল্লেখযোগ্য বক্তব্য পেশ করা হয়েছে। এই গানটি তৈরিতে সময় লেগেছে প্রায় তিন মাস। এই গানের ভাবনা নাকি কৈলাশের নয় , প্রস্তাব এসেছে কেন্দ্রীয় সরকারের তরফেই । তিনি বলেছেন, "কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে
আমার কাছে প্রস্তাব এসেছিল। ভারতীয় সেনার শক্তি ও ক্ষমতাকে কেন্দ্র করে একটি গান বাঁধতে বলা হয়েছিল আমাকে। এই সুযোগ আমার কাছে একই সঙ্গে বড় প্রাপ্তি ও বড় দায়িত্ব।"
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা